২৪ ঘন্টার মধ্যে গড়িয়াহাটে বৃদ্ধা খুনের কিনারা! নাতনি, পুত্রবধূ-সহ গ্রেফতার ৩
২৪ ঘন্টার মধ্যেই গড়িয়াহাট খুনের কিনারা করে ফেলল কলকাতা পুলিশ।
২৪ ঘন্টার মধ্যেই গড়িয়াহাট খুনের কিনারা করে ফেলল কলকাতা পুলিশ। পুলিশ খুনের তদন্তের শুরু থেকেই বলে আসছিল পরিবারের পরিচিত কেউ এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত রয়েছে। কেননা পুলিশের প্রথম থেকেই অনুমান ছিল সম্পত্তির লোভেই এই খুন। সেই মতো তদন্ত চালিয়ে পুলিশ গ্রেফতার করেছে বৃদ্ধার নাতনি ও পুত্রবধূকে। অন্যদিকে পঞ্জাব থেকে গ্রেফতার করা হয়েছে পুত্রবধূর প্রেমিক সৌরভ পুরীকে।

বৃহস্পতিবার গরচা ফার্স্ট লেনের বৃদ্ধা উর্মিলা ঝুণ্ডের হত্যার ঘটনা সামনে আসে। নৃশংসভাবে খুন করা হলেও, বৃদ্ধার চিৎকার আশপাশের কেউ শুনতে পাননি। কেন নৃশংসতা, প্রশ্ন ওঠে পুলিশি তদন্তে। তবে পুলিশ প্রায় প্রথম থেকেই অনুমান করেছিল শুধুমাত্র লুটের উদ্দেশে এই খুন নাও হতে পারে।
পুলিশ তদন্ত শুরুর পরেই জানা যায় উর্মিলা ঝুণ্ডের দুই ছেলে বলরাজ ও মনদীপের পারিবারিক ব্যবসা ছিল। কিন্তু মনদীপ মারা যাওয়ায় তাঁর স্ত্রী ডিম্পলকে মাসে মাসে নির্দিষ্ট টাকা দেওয়া হত। ডিম্পলের দাবি ছিল অতিরিক্ত টাকা দিতে হবে। পাশাপাশি পারিবারিক সম্পত্তি ভাগেরও দাবি করেছিল সে। অন্যদিকে, বৃদ্ধা উর্মিলার সঙ্গে পুত্র বধূ ডিম্পলের জয়েন্ট লকার থাকলেও, তার চাবি বৃদ্ধা কখনই দেননি ডিম্পলকে।
পুলিশ প্রথমেই জিজ্ঞাসাবাদ করে পরিবারের সদস্যদের। ডিম্পল ও তাঁর ১৮ বছরের মেয়ে কালিকাকে জেরা করা হয়। সেখান থেকেই খোঁজ পাওয়া যায় সৌরভ পুরীর। প্রাথমিকভাবে জানা গিয়েছে, খুনের কাজটি করেছে পুত্রবধূর প্রেমিক সৌরভ। এরপরেই পঞ্জাব থেকে গ্রেফতার করা হয় সৌরভকে। ২৪ ঘন্টার মধ্যেই খুনের কিনারা হওয়ায় খুশি কলকাতার পুলিশ কমিশনারও।
Further success for #TeamKolkataPolice Third &Main accused in Garfa Murder case a 22 years old male is nabbed by KP team from Nabha Punjab just now. With this case is solved completely.@KPDetectiveDept @KolkataPolice
— CP Kolkata (@CPKolkata) December 13, 2019












Click it and Unblock the Notifications