Park Street Incident: পার্ক স্ট্রিট থানায় শ্লীলতাহানি! সিভিক ভলান্টিয়ারের অভিযোগে 'ক্লোজড' পুলিশ অফিসার
Park Street Incident: আরজি কর কাণ্ডের আবহে চাঞ্চল্যকর ঘটনা পার্ক স্ট্রিটে। থানার মধ্যেই এক পুলিশ অফিসার শ্লীলতাহানি করেছেন। এমনকী প্রথমে অভিযোগ দায়ের করতে চায়নি পুলিশ।
সিভিক ভলান্টিয়ারের এমন অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে। আপাতত ওই পুলিশ অফিসারকে ক্লোজ করা হয়েছে।

অভিযোগকারিণীর দাবি, গত ৪ অক্টোবর পার্ক স্ট্রিট থানায় কর্তব্যরত সাব-ইনস্পেক্টর অভিষেক রায় তাঁকে থানার রেস্ট রুমে ডেকেছিলেন। তখন রাত ১টা ১০। পার্ক স্ট্রিট থানায় কর্তব্যরত ওই মহিলা সিভিক ভলান্টিয়ারকে তিনি একটি সালোয়ার-স্যুট দুর্গাপুজোর উপহার হিসেবে দিতে চান অভিষেক।
এরপর ওই মহিলা সিভিক ভলান্টিয়ারের কাছে গিয়ে তাঁকে আপত্তিকরভাবে স্পর্শ করার চেষ্টা করেন অভিষেক। বাধা দিলে মদ্যপ অবস্থায় থাকা ওই পুলিশ অফিসার তাঁর সঙ্গে বলপূর্বক আপত্তিকর আচরণ করেন বলে অভিযোগ এনেছেন ওই সিভিক ভলান্টিয়ার। এর আগে, ২৫ সেপ্টেম্বর ওই পুলিশ অফিসার একইরকম আচরণ করেছিলেন বলেও অভিযোগ।
তখন বিষয়টি নিয়ে অভিযোগ না জানালেও ফের একই ধরনের ঘটনা ঘটায় অভিযোগ জানানোর বিষয়ে মনস্থির করেন ওই সিভিক ভলান্টিয়ার। তিনি প্রথমে বিষয়টি জানাতে যান ডিউটি অফিসারের কাছে। যদিও তিনি অভিযোগ নিতে চাননি। এরপর ওই সিভিক ভলান্টিয়ারের ভাই এফআইআর দায়ের করতে গেলে ডিউটি অফিসার বিষয়টি কথা বলে মিটমাটের পরামর্শ দেন বলে অভিযোগ।
যদিও এরপর ওই মহিলা সিভিক ভলান্টিয়ার বিষয়টি রাজ্যের মুখ্য সচিব, নগরপাল-সহ উচ্চপদস্থ আধিকারিকদের জানান। এরপরই শুরু হয় তদন্ত। ভারতীয় ন্যায় সংহিতার ৭৪ নম্বর ধারায় এফআইআর রুজু হয়। কলকাতা পুলিশের ডিসি (সাউথ) প্রিয়ব্রত রায় বলেন, অভিযুক্ত পুলিশ অফিসারকে ক্লোজ করা হয়েছে। বিভাগীয় তদন্ত চলা অবধি তিনি ডিউটিতে যোগ দিতে পারবেন না। তবে তাঁর বেতন বন্ধ হচ্ছে না।
প্রিয়ব্রত রায় আরও জানিয়েছেন, এই ঘটনায় ডিউটি অফিসারের ভূমিকাও খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শুরু হয়েছে। থানার সিসিটিভি ফুটেজও দেখা হচ্ছে।
-
ভোটের আগে উত্তাপ! মধ্যরাতে ভবানীপুরে শুভেন্দু, কী কারণ? উত্তেজনার মাঝে সরাসরি থানা থেকেই সিপি-কে ফোন -
কখনও ঝড় বৃষ্টি, কখনও রোদ, জেনে নিন আজকের আবহাওয়ার আপডেট -
সুপ্রিম কোর্টের চাপেই কী গতি? বকেয়া ডিএ দিতে অর্থ দফতরের পোর্টাল চালু, প্রথম কিস্তি কবে? তাকিয়ে কর্মীরা -
লোকসভায় বাড়তে পারে আসন সংখ্যা! কোন রাজ্যে কত হতে পারে আসন, বাংলার আসন বেড়ে হতে পারে কত? জানুন একনজরে -
মর্মান্তিক দুর্ঘটনা! ফেরিঘাট থেকে সোজা পদ্মায় তলিয়ে গেল যাত্রীবোঝাই বাস, মৃত ১৮, নিখোঁজ বহু -
কমিশনের নজিরবিহীন পদক্ষেপ! চিকিৎসকরাও এবার ভোটের ডিউটিতে, চাকরিহারা শিক্ষকদের নিষেধাজ্ঞা, কড়া নির্দেশ EC-র -
বিবেচনাধীন ভোটারদের মধ্যে কতজনের নিষ্পত্তি? নতুন করে বাদই বা গেল কতজনের নাম? কী জানাল কমিশন -
'আবারও লকডাউন করে সবাইকে লাইনে দাঁড় করাবে', মোদী সরকারকে তোপ মমতার, কী বললেন? -
কলকাতায় গভীর রাতে গুলির তাণ্ডব, ছাদে গুলি লেগে মৃত ১ -
বড় সিদ্ধান্ত EC-র! প্রিসাইডিং থেকে মাইক্রো অবজার্ভার, ভাতা বাড়ল সব স্তরের কর্মীদের, কোন পদে কত? জেনে নিন -
প্রচার ঘিরে রণক্ষেত্র বাসন্তী! বিজেপি কর্মীদের উপর আক্রমণ, আহত পুলিশকর্মীরাও, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, আটক ৮ -
ভোটের আগে কড়া নজরদারি, কোচবিহারে নাকা চেকিংয়ে ধরা পড়ল বিপুল পরিমাণ নগদ টাকা












Click it and Unblock the Notifications