রিচার্জ থেকে টাইম টেবিল, মেট্রোর সব তথ্য মিলবে অ্যাপে এক ক্লিকে
রিচার্জ থেকে টাইম টেবিল, মেট্রোর সব তথ্য মিলবে অ্যাপে এক ক্লিকে
কার্ড রিচার্জ থেকে টাইম টেবিল, মেট্রোর যে কোন তথ্য এবার মিলবে এক অ্যাপে এক ক্লিকেই।

আনলক ৪ পর্বে নিউ নর্মালে মেট্রো পরিষেবা চালু হলেও করোনা বিধির কড়া বিধিনিষেধ রয়েছে। কাউন্টারে টোকেন মিলছে না, অনলাইনে কার্ড রিচার্জ করতে হচ্ছে, পাশাপাশি ই পাস জোগাড় করতে হচ্ছে। এবার সব পরিষেবাকে এক ছাতার তলায় এনে অ্যাপ চালু করল কলকাতা মেট্রো।
বুধবারই হল মেট্রোর অফিসিয়াল অ্যাপের শুভ সূচনা। গুগল প্লে স্টোরে গেলেই অ্যাপটি পাওয়া যাবে। এরপর মোবাইলে অ্যাপটি ডাউনলোড করলেই মিলবে একগুচ্ছ সুযোগ সুবিধা।
মেট্রোর তরফে জানানো হয়েছে, অ্যাপে মিলবে কলকাতা মেট্রো সংক্রান্ত যে কোন তথ্য। অর্থাৎ কোথাও যান্ত্রিক গোলযোগেরর জন্য যদি মেট্রো আটকে পড়ে তার নোটিফিকেশান হিসাবে ব্যবহারকারীর মোবাইলে চলে আসবে। এই অ্যাপ থেকেই ই পাস, স্মার্ট কার্ডের রিচার্জ করা যাবে। এছাড়া মেট্রোর টাইমটেবিল অর্থাৎ কোন মেট্রো কখন ছাড়ছে, পরবর্তী স্টেশনে কখন পৌঁছবে, গন্তব্য স্টেশনের ভাড়া কত, স্টেশনের প্রবেশ, বাহির পথ কোনদিকে সব বলে দেবে এই অ্যাপ। শুধু তাই নয় প্রতিটি স্টেশনের নিকটবর্তী দর্শনীয় স্থানের উল্লেখ থাকছে এই অ্যাপের।












Click it and Unblock the Notifications