মরসুমের সর্বোচ্চ বৃষ্টিতে ভাসছে কলকাতা, লকগেট বন্ধ থাকায় দুর্ভোগ আরও বৃদ্ধির আশঙ্কা
মধ্যরাত থেকে হওয়া প্রবল বৃষ্টিতে ভাসছে কলকাতা (water logging kolkata)। উত্তর থেকে দক্ষিণ কোথাও বাদ যায়নি। কলকাতার বিভিন্ন জায়গায় জমা জলে গাড়ি খারাপ হওয়ায় যান চলাচলে বিঘ্ন ঘটেছে। অতিবৃষ্টির কারণে হাওড়া ও টিকিয়াপাড়া
মধ্যরাত থেকে হওয়া প্রবল বৃষ্টিতে ভাসছে কলকাতা (water logging kolkata)। উত্তর থেকে দক্ষিণ কোথাও বাদ যায়নি। কলকাতার বিভিন্ন জায়গায় জমা জলে গাড়ি খারাপ হওয়ায় যান চলাচলে বিঘ্ন ঘটেছে। অতিবৃষ্টির কারণে হাওড়া ও টিকিয়াপাড়া কারশেডে জল জমে যাওয়া ট্রেন চলাচল ব্যাহত। তবে জোয়ারের সময় হওয়ায় এই দুর্ভোগ সারাদিন চলার আশঙ্কা।

কলকাতায় রেকর্ড বৃষ্টি
এদিন সকাল সাড়ে আটটা পর্যন্ত আলিপুরে বৃষ্টি হয়েছে ১৪২.২ মিমি। যা এই মরসুমের সর্বোচ্চ বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। এছাড়াও সল্টলেকে বৃষ্টি হয়েছে ১১২.৮ মিমি। দমদমে বৃষ্টি হয়েছে ৯৫ মিমি। কলকাতার বিভিন্ন জায়গায় গড়ে বৃষ্টিপাতের পরিমাণ ১০০ মিমির বেশি বলেই জানা গিয়েছে। এর মধ্যে রয়েছে ধাপায় ১৩৬ মিমি, উল্টোডাভায় ১১৬ মিমি, কালীঘাটে ১১৫ মিমি, তপশিয়ায় ১১৩ মিমি, বালিগঞ্জে ১০৯ মিমি। এদিন কলকাতা ছাড়াও যেসব জায়গায় অতিরিক্ত বৃষ্টি হয়েছে, তার মধ্যে রয়েছে ক্যানিং ১১৩.৪ মিমি, ডায়মন্ডহারবারে ৮৩.৬ মিমি, উলুবেড়িয়ায় ৭৫.৫ মিমি।

বিস্তীর্ণ এলাকা জলমগ্ন
মধ্যরাত থেকে মেঘের গর্জন আর একটানা বৃষ্টিতে উত্তর কলকাতা থেকে দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ এলাকায় জল জমে যায়। জল জমেছে সল্টলেকের সেক্টর ফাইভ, বাইপাসের ধারের বিস্তীর্ণ এলাকায়। উল্টোডাঙা, পাতিপুকুর, কাঁকুরগাছি আন্ডারপাসে জল জমেছে। জলের তলায় সেন্ট্রাল এভিনিউ, মহাত্মা গান্ধী রোডের বিভিন্ন অংশ। সংল্গন ঠনঠনিয়া, কলেজ স্ট্রিট, আমহার্স্ট স্ত্রি, মুক্কারামবাবু স্ট্রিটেও জল জমে রয়েছে। দক্ষিণ কলকাতার আলিপুরের বিস্তীর্ণ এলাকায়া জয় জমেছে। সাদার্ন এভিনিউ, টালিগঞ্জেও জল। আর বৃষ্টিতে বেহাল অবস্থা বেহালার। বিভিন্ন বাজারের জল জমেছে।

পুরসভার তৎপরতা
কলকাতা পুরসভার তরফে অবশ্য পাম্প চালিয়ে বিভিন্ন এলাকায় জল নামানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। সূত্রের খবর অনুযায়ী ১৬ টি বরো অফিসেই পাম্প চালানো হয়েছে। কলকাতা জুড়ে প্রায় ৯০০-র মতো পাম্প চালিয়ে জল নামানোর চেষ্টা চালানো হচ্ছে।

লকগেট বন্ধের জেরে দুর্ভোগ আরও বাড়তে পারে
ভোর রাত থেকে বৃষ্টি শুরু হলেও সকাল পর্যন্ত লকগেটগুলি খোলা থাকায় জলে অনেকটাই নেমে যায়। কিন্তু সকাল ১০টার পরে জোয়ারের কারণে লকগেটগুলি বন্ধ করে দেওয়া হয়েছে। দুপুর তিনটে পর্যন্ত লকগেটগুলি বন্ধ থাকবে। সেই সময় গঙ্গার জলস্তরও বেশি থাকবে। এছাড়াও মঙ্গলবার সকাল ৫.২৫ মিনিট পর্যন্ত পূর্ণিমার তিথি রয়েছে। যার জেরে জোয়ারের জলস্তর অন্যদিনের থেকে স্বভাবতই বেশি থাকবে। বেলা ১২.৫৯ মিনিটে জলস্তর সর্বোচ্চ সীমায় পৌংছে যাবে। এই সময়ের মধ্যে যদি ভারী বৃষ্টি হয়, তাহলে পরিস্থিতির আরও খারাপ হবে। তবে এই সময়ের মধ্যে শহরের বিভিন্ন রাস্তায় জল থাকবে বলেই জানিয়েছে কলকাতা পুরসভা।

গাড়ির গতি স্লথ
রাস্তায় জল জমে থাকায় গাড়ির গতি অন্যদিনের তুলনায় স্লথ। কোনও কোনও জায়গায় জমা জলে গাড়ি খারাপ হয়ে পড়ে থাকতে দেখা গিয়েছে। গন্তব্যে কিংবা কাজে যেতে হাঁটু জলের মধ্যে দিয়ে অনেকেই যেতে বাধ্য হচ্ছেন। আবার অনেকেউই জমা জলের মধ্যেই গাড়ির জন্য দাঁড়িয়ে থাকতেও দেখা গিয়েছে।

জল জমেছে রেললাইনে
ভোররাত থেকে হওয়া বৃষ্টিতে বিভিন্ন জায়গায় রেললাইনেও জল জমেছে। জলমগ্ন হয়ে পড়েছে হাওড়া ও টিকিয়াপাড়া কারশেড। হাওড়া স্টেশনে ট্রেন ঢোকা কিংবা বেরনোর ক্ষেত্রেও ধীর গতিতেই চলছে কাজ। যে কারণে এদিন বেশ কিছু ট্রেন বাতিল হওয়ার আশঙ্কা। একই অবস্থা কলকাতা কিংবা শিয়ালদহ স্টেশনেরও। একদিকে যেমন কলকাতা স্টেশনে ঢোকার মুখে জল রয়েছে অন্যদিকে শিয়ালদহ দক্ষিণ শাখায় বেশ কিছু জায়গায় রেললাইনে জল জমে রয়েছে। লাইনে জল জমে থাকার কারণে চক্ররেল পরিষেবাও ব্যাহত হয়েছে।

মঙ্গলবার থেকে আবহাওয়ার উন্নতির সম্ভাবনা
আবহাওয়া দফতর জানিয়েছে মঙ্গলবার থেকে আবহাওয়ার উন্নতি হতে পারে। এদিন আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে থাকা ঘূর্ণাবর্তটি গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপরে এসে পড়ে, সঙ্গে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প নিয়ে ঢোকে। যার জেরে ভোররাত থেকে প্রবল বজ্রপাতের সঙ্গে বৃষ্টি শুরু হয়। কলকাতা ছাড়াও উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি এবং পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয় আবহাওয়া দফতরের তরফ থেকে।
-
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস












Click it and Unblock the Notifications