বড় ধাক্কা তৃণমূলকে! সিএএ, এনআরসি নিয়ে সমস্ত বিজ্ঞাপন, হোর্ডিং সরানোর নির্দেশ হাইকোর্টের
কেন্দ্রীয় নাগরিক সংশোধনী আইনের বিরোধিতা করে রাজ্যের দেওয়া বিজ্ঞাপন আপাতত বন্ধ রাখার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।
কেন্দ্রীয় নাগরিক সংশোধনী আইনের বিরোধিতা করে রাজ্যের দেওয়া বিজ্ঞাপন আপাতত বন্ধ রাখার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। প্রিন্ট, ইলেকট্রনিক, পোর্টাল, সোশ্যাল মিডিয়া সব জায়গা থেকে বিজ্ঞাপন সরিয়ে নেওয়ার নির্দেশ দেয় কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি বি রাধাকৃষ্ণানের ডিভিশন বেঞ্চ। আগামী ৯ জানুয়ারি মামলার পরবর্তী শুনানি। সেদিন রাজ্যের দাবি মতো বিজ্ঞাপন দেওয়ার অধিকার নিয়ে রাজ্য তার বক্তব্য জানাবে আদালতে।

পাশাপাশি, ৯ তারিখ রাজ্য, কেন্দ্র ও রেলকেও গোটা ঘটনার প্রেক্ষিতে হলফনামা নির্দেশ দেয় হাইকোর্টের ডিভিশন। এদিন রেলের ক্ষতিপূরণের পরিমাণও জানতে রেল কে নির্দেশ দেওয়া হয়েছে আদালতের তরফে।
উল্লেখ্য, নাগরিকত্ব সংশোধনী আইনের বিরোধিতায় রাজ্যের একাধিক জায়গায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, কেন্দ্রীয় আইনের বিরোধিতা করে রাজ্যের সরকারি কোষাগারের টাকায় বিজ্ঞাপন দেওয়া সহ কলকাতা হাইকোর্টে দায়ের হওয়া আটটি মামলায় এই নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট












Click it and Unblock the Notifications