করোনায় মৃতদের দেহ সৎকার মামলার রায়দান স্থগিত

করোনায় মৃতদের দেহ সৎকার মামলার রায়দান স্থগিত

রাজ্যে করোনা আক্রান্তদের মৃতদেহ সৎকার নিয়ে দায়ের হওয়া জনস্বার্থ মামলার শুনানি শেষ হল কলকাতা হাইকোর্টে। শুনানি শেষে রায়দান স্থগিত রাখলেন হাইকোর্টের প্রধান বিচারপতি বিচারপতির ডিভিশন বেঞ্চ।

করোনায় মৃতদের দেহ সৎকার মামলার রায়দান স্থগিত

রাজ্যে করোনায় মৃতের দেহ সৎকার সঠিক নিয়ম মেনে, সম্মানের সঙ্গে করা হচ্ছে না। করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর পর রাজ্যে যেভাবে মৃতদেহ সৎকার হচ্ছে তা সংবিধান বিরোধী। পরিবারের কাছে অত্যন্ত বেদনার, অশ্রদ্ধারও, এই দাবিতে এবং মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়ার আর্জি নিয়ে জনস্বার্থ মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে।

বৃহস্পতিবার ভিডিও কনফারেন্সে অনলাইনে এই মামলার শুনানিতে এডভোকেট জেনারেল কিশোর দত্ত রাজ্যের কাছে জানতে চাওয়া বিষয়গুলির বিস্তারিত ব্যাখ্যার পাশাপাশি একটি রিপোর্ট জমা করেন আদালতে।

আদালতের তরফে রাজের কাছে জানতে চাওয়া হয়েছিল, করোনায় মৃতের দেহ কিভাবে দাহ করা হচ্ছে? আইসিএমআর-এর নির্দেশ অনুযায়ী সঠিক নিয়মে, সম্মানের সঙ্গে মৃতদেহ দাহ করা হচ্ছে কিনা, এছাড়াও সরকারি নির্দেশ অনুযায়ী মৃতদেহের পরিবারকে মৃতের মুখ দেওয়া হচ্ছে কিনা, এবং চুল্লিতে ঢোকানোর সময় পরিবার মৃতের মুখ দেখতে পারছে কিনা তাও জানতে চাওয়া হয় রাজ্যের কাছে।

পাশাপাশি, রাজ্যের কাছে ডিভিশন বেঞ্চ জানতে চায়, মৃতের পরিবারের কাছ থেকে দেহ সৎকারের জন্য আলাদা করে টাকা নেওয়া হচ্ছে কিনা, সে ক্ষেত্রে কত টাকা নেওয়া হচ্ছে তা নিয়েও বিস্তারিত ভাবে জানতে চায় ডিভিশন বেঞ্চ।

মামলার গত শুনানিতে রাজ্যের এডভোকেট জেনারেলের কাছে আদালত সঠিক জবাব না পাওয়ায় বিস্তারিত রিপোর্ট চেয়ে পাঠায় তার প্রেক্ষিতে এদিন রিপোর্ট পেশ করেন এজি। তারই প্রেক্ষিতে শুনানি হয় আদালতে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+