ইছাপুরে যুবক মৃত্যুর ঘটনায় ভিডিওগ্রাফির নির্দেশ হাইকোর্টের

ইছাপুরে যুবক মৃত্যুর ঘটনায় ভিডিওগ্রাফির নির্দেশ হাইকোর্টের

ইছাপুরের যুবক মৃত্যুর ঘটনায় ময়না তদন্ত ও ভিডিওগ্রাফির নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। মঙ্গলবার এই নির্দেশ দেন হাইকোর্টের বিচারপতির দেবাংশু বসাক।

ইছাপুরে যুবক মৃত্যুর ঘটনায় ভিডিওগ্রাফির নির্দেশ হাইকোর্টের

পাশাপাশি, আদালতের নির্দেশ মামলার পরবর্তী শুনানিতে তদন্তের পূর্ণাঙ্গ রিপোর্ট আদালতে জমা দিতে হবে। তবে দেহ পরিবারের হাতে তুলে দেওয়ার অনুমতি দেয় নি আদালত। সরকারি নিয়ম মেনে দূর থেকে মৃত দেহ দেখতে পারবে মৃতের পরিবার।

গত ১০ জুলাই কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে ওই ছাত্রের মৃত্যু হয় ইছাপুরের দ্বাদশ শ্রেণির পড়ুয়া শুভজিৎ চট্টোপাধ্যায়ের। চিকিৎসার গাফিলতির অভিযোগ তুলে, ছেলের মৃতদেহের ময়নাতদন্ত ও বিনা চিকিৎসায় মৃত্যুর নিরপেক্ষ তদন্ত চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন শুভ্রজিতের পরিবার।

এদিন মামলার শুনানিতে মামলাকারীর আইনজীবীরা জানান, ১০ জুলাই মারা যায় ইছাপুরের ওই ছাত্র অভিযোগ, প্রথমে যে বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে তিন মিনিটের মধ্যে ওই যুবককের করোনা ভাইরাস সংক্রমণের র‌্যাপিড টেস্ট করান এবং সেই রিপোর্ট পজিটিভ বলে হাতে লিখে জানিয়ে দেন। যেখানে রিপোর্ট আসতে একদিন লেগে যাচ্ছে সেখানে তিন মিনিটে কি ভাবে জানা যায় সে পজেটিভ না নেগেটিভ ! সেখানকার ল্যাবরেটরি 'ইন্ডিয়ান কাউন্সিল ফর মেডিকেল রিসার্চ'-এর অনুমোদন কিনা তা নিয়েও প্রশ্ন তুলছেন আইনজীবীরা।

পাশাপাশি, চিকিৎসার চরম গাফিলতির অভিযোগ তুলে মৃতদেহ ময়না তদন্ত ও ছেলের দেহ ফেরত ছেয়েছেন পরিবার।

তবে এদিন রাজ্যের তরফে জানান হয়, কোভিড আক্রান্ত হয়ে মৃত্যু হয় শুভজিৎ এর। তাই তার মৃতদেহ তার পরিবারের হাতে তুলে দেওয়া সম্ভব নয়। তবে প্রটোকল মেনে দুর থেকে মৃতদেহ দেখতে পারে মৃতের পরিবার। উভয় পক্ষের বক্তব্য শুনে এই নির্দেশ দিয়েছে আদালত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+