শহর হোক কিংবা গ্রাম, মানুষের মাস্ক ব্যাবহার নিশ্চিত করতে হবে কমিশনকে, নির্দেশ হাইকোর্টের
শহর বা গ্রাম সর্বত্র মানুষ যাতে মাস্ক ব্যাবহার করে তা নিশ্চিত করতে হবে কমিশনকে। প্রয়োজনে অফিসার নিয়োগ করবে কমিশন। অর্থাৎ ভোট পর্ব পার করে রাজ্যে সামগ্রিক ভাবে করোনা নিয়ন্ত্রণে কমিশনকে আবারও দায়িত্ব দিল কলকাতা হাইকোর্
সাধারণ মানুষকে করোনা বিধি মানানোর জন্য এবার কমিশনকে প্রয়োজনীয় পদক্ষেপ করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।

শহর বা গ্রাম সর্বত্র মানুষ যাতে মাস্ক ব্যাবহার করে তা নিশ্চিত করতে হবে কমিশনকে। প্রয়োজনে অফিসার নিয়োগ করবে কমিশন। অর্থাৎ ভোট পর্ব পার করে রাজ্যে সামগ্রিক ভাবে করোনা নিয়ন্ত্রণে কমিশনকে আবারও দায়িত্ব দিল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।
এদিন ভোট প্রচারে মিটিং-মিছিল বন্ধের কমিশনের হলফনামা গ্রহণ করে হাইকোর্ট। তবে এ বিষয়ে আগামী সোমবার পরবর্তী শুনানি হবে। করোনা পরিস্থিতে রাজ্যের বিধানসভা নির্বাচন পরিচালনা নিয়ে গত দিন মামলার শুনানিতে নির্বাচন কমিশনের ভূমিকায় ক্ষুব্ধ কলকাতা হাইকোর্ট।
এই সংক্রান্ত বিষয়ে দায়ের হওয়া জনস্বার্থ মামলায় বৃহস্পতিবার কমিশনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে আদালত জানায়, 'শুধুমাত্র একটা বিজ্ঞপ্তি জারি করে দায় এড়াতে পারে না নির্বাচন কমিশন।'
পাশাপাশি, শুক্রবার মামলার শুনানিতে নির্বাচনী প্রচারের ক্ষেত্রে করণা সংক্রমণ ঠেকাতে কি কি পদক্ষেপ নিয়েছে হলফনামায় নির্বাচন কমিশন তা জানানোর নির্দেশ দেয় হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।
আজ শুক্রবার মামলার শুনানিতে তারই প্রেক্ষিতে হলফনামা জমা দেয় নির্বাচন কমিশন।












Click it and Unblock the Notifications