শিকেয় সামাজিক দূরত্ব-সুরক্ষা বিধি, বাসে চাপতে হুড়োহুড়ি, অটোয় ভিড়, পুরনো ছন্দে ফিরল কলকাতা শহর

শিকেয় সামাজিক দূরত্ব-সুরক্ষা বিধি, বাসে চাপতে হুড়োহুড়ি, অটোয় ভিড়, পুরনো ছন্দে ফিরল কলকাতা শহর

করোনা সংক্রমণের আতঙ্ক শিকেয় তুলে ফের পুরনো ছন্দে শহর কলকাতা। রাস্তার মোড়ে মোড়ে বাসে ওঠার জন্য হুড়োহুড়ি। অটোয় ঠাসাঠাসি ভিড়। বাজারে ভিড় করে চলছে কেনাকাটা। গতকালই একাধিক বিষয়ে ছাড়ের কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। করোনাকে সঙ্গে নিয়ে চলার কথা বলেছেন তিনি।

 ছন্দে ফিরল শহর কলকাতা

ছন্দে ফিরল শহর কলকাতা

তৃতীয় দফার লকডাউন শেষ হওয়ার আগেই পুরনো ছন্দে ফিরে গিয়েছে শহর কলকাতা। সকাল থেকে শহরের বড় রাস্তায় মোড়ে ভিড় করেছেন যাত্রীরা। রাসবিহারি, ধর্মতলা, খান্না মোড়ে যাত্রীদের ভিড় নজরে পডার মতো। বাসে ওঠার জন্য হুড়োহুড়ি চলছে। শিকেয় উঠেছে সামাজিক দূরত্ব িবধি।

অটোয় ঠাসাঠাসি ভিড়

অটোয় ঠাসাঠাসি ভিড়

করোনা সংক্রমণের আশঙ্কা তুড়িতে উড়িয়ে শহর জুড়ে বেপরোয়া অটো চলাচল। গড়িয়াহাটে পুরনো নিয়মেই যাত্রী নিয়ে সফর করছে অটো। শহরের অন্য জায়গায়তেও অটোয় একই ছবি দেখা গিয়েছে। যদিও শিয়ালদহে অটো চেকিং করছে ট্রাফিক পুলিস। কিন্তু সুযোগ পেলেই নিয়ম লঙ্ঘন হচ্ছে শহরে।

 বাজারে ভিড়

বাজারে ভিড়

মুখ্যমন্ত্রীর ঘোষণার পরেই অন্যান্য দিকেন থেকে বেশি ভিড় হয়েছে বাজারগুলিতে। মানিকতলা সহ শহরের গুরুত্বপূর্ণ বাজারগুলিতে ভিড় করতে শুরু করেছেন বাসিন্দারা। কোনওভাবেই মানা হচ্ছে না সামাজিক দূরত্ব বিধি। গাদাগাদি করে ভিড় করছেন ক্রেতারা।

১ জুন থেকে ছাড়

১ জুন থেকে ছাড়

১ জুন থেকে খুলে যাচ্ছে শহরের একাধিক পরিষেবা। সিট অনুযায়ী যাত্রী নিয়ে চলবে বেসরকারি বাস। সব ধর্মস্থান খুলে দেওয়া হচ্ছে। ১০ জন করে ঢুকতে পারবেন ধর্মস্থানগুলিতে। যদিও দক্ষিণেশ্বর এবং বেলুড়মঠ এখনই খুলছে না। লোকাল ট্রেন এবং মেট্রো পরিষেবাও এখনও খুলছে না বলে জানানো হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+