kolkata Airport: জলমগ্ন বিমানবন্দর, জলের মধ্যেই পর পর দাঁড়িয়ে বিমান, রইল Video
kolkata Airport: রাতভর রেকর্ড বৃষ্টি শহর এবং শহরতলিতে। যার জেরে নারকেলডাঙা মেন রোড থেকে পিটিএস, কলকাতার বিভিন্ন অংশে জল জমেছে। জলমগ্ন কলকাতা বিমানবন্দর সংলগ্ন কৌখালি, লেকটাউন, ভিআইপি সহ বিস্তীর্ণ অঞ্চল। এমনকি সল্টলেক এবং সেক্টর ফাইভের বহু অংশে জল জমে গিয়েছে।
এমনকি প্রবল বৃষ্টিতে কলকাতা বিমানবন্দরের মধ্যেও (kolkata Airport) জল জমে গিয়েছে। বিশেষ করে বিমান পার্কিং বে এলাকায় সম্পূর্ণ ভাবে জল জমে গিয়েছে। পাশাপাশি এপ্রোন এলাকায় জল জমে আছে। যার ফলে চরম সমস্যা তৈরি হয় বিমানবন্দরের মধ্যে। তবে বিমানবন্দরের মধ্যে যে রানওয়ে রয়েছে সেখানে কোন জল জমে নেই বলে জানা যাচ্ছে। ফলে বিমান ওঠা নামায় কোনও সমস্যা হয়নি।

যদিও আবহাওয়ার কারণে বেশ কিছু বিমান উড়তে (kolkata Airport) দেরি হচ্ছে বলে খবর। ফলে কিছুটা হলেও সমস্যার মধ্যে পড়তে হচ্ছে যাত্রীদের। অন্যদিকে জানা যাচ্ছে, বিমানবন্দরগামী রাস্তা হলদিরামের কাছে একদিকে যেমন ভিআইপি রোডের উপর জমে রয়েছে জল। ফলে জল পেরিয়ে কার্যত বিমানবন্দরে যেতে হচ্ছে যাত্রীদের। অন্যদিকে নিউটাউন বিশ্ব বাংলা স্মরণে চিনার পার্ক এলাকাতেও জলমগ্ন রাস্তা।
এই অবস্থায় আরও বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে আলিপুর হাওয়া অফিসের তরফে। বিশেষ করে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, মুর্শিদাবাদ ও নদিয়ায় ভারী বৃষ্টির কথা বল হয়েছে। একই সঙ্গে বজ্রবিদ্যুত সহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে কলকাতা, হাওড়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায়।
ফলে কলকাতা এবং সংলগ্ন একাধিক জায়গায় নতুন করে জল জমে যাওয়ার আশঙ্কা রয়েছে। এমনকি দক্ষিণবঙ্গের একাধিক জায়গাতে প্লাবনের আশঙ্কা রয়েছে। এই অবস্থায় সতর্ক প্রশাসন। গোটা পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে।
সমস্ত জেলার জেলাশাসকদের ছুটি বাতিল করা হয়েছে। জেলা এবং মহকুমাস্তরে কন্ট্রোল রুম খোলার কথা বলা হয়েছে। একই সঙ্গে ত্রাণ এবং অন্যান্য জরুরি সামগ্রীও তৈরি রাখার কথা বলা হয়েছে।
kolkata Airport: দেখুন বিমানবন্দরের ভিডিও -
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications