ডেঙ্গু ঠেকাতে পরিচ্ছন্নতা খতিয়ে দেখতে বেহালায় হানা ডেপুটি মেয়রের
ডেঙ্গু ঠেকাতে পরিচ্ছন্নতা খতিয়ে দেখতে বেহালায় হানা ডেপুটি মেয়রের
বর্ষা কমতেই রাজ্যজুড়ে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। তাতে বাদ যায় না মহানগরীও। রাজ্যের অন্যান্য জেলার সঙ্গে পাল্লা দিয়ে কলকাতাতেও বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। তার সাথেই পাল্লা দিয়ে ভাড়ছে মৃত্যু। প্রতিবছরই বর্ষার আগে পুরসভার পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হলেও, ডেঙ্গু ও নানা মশাবাহিত রোগ থেকে বাঁচার কোনো স্থায়ী সমাধান সূত্র বের করা সম্ভব হয়নি।

জনসচেতনতা মূলক বিভিন্ন কর্মসূচি যেমন এলাকায় স্পিকিং ছড়ানো জমা জল যাতে না রাখা হয় সেই ব্যবস্থা করা পাশাপাশি মশারি টাঙানো এবং জ্বর হলে চিকিৎসকের পরামর্শ নেওয়ার জন্য জানানো হয়। দেওয়া হয় একাধিক নির্দেশিকাও। তার সত্বেও ডেঙ্গু কোনওভাবেই ঠেকানো যাচ্ছে না। তাই ডেঙ্গু আটকানোর কর্মসূচি ঠিকঠাক নেওয়া হয়েছে কিনা তা দেখতে বুধবার এলাকা পরিদর্শনে যান ডেপুটি মেয়র অতীন ঘোষ।
যেহেতু জল জমে বেহালা কলকাতায়, তাই এদিন পর্ণশ্রী ১৩১ নম্বর ওয়ার্ড ঘুরে দেখলেন ডেপুটি মেয়র অতীন ঘোষ। যে যে সমস্ত ফাঁকা জমিতে জঙ্গল হয়ে রয়েছে সেই জমিগুলো খতিয়ে দেখলেন এবং জানালেন এই ফাঁকা জমিগুলি পরিষ্কার করে পার্ক বা খেলার মাঠ তৈরি করে দেওয়া হবে।
তাঁর সঙ্গে ছিলেন রত্না চট্টোপাধ্যায়। তিনি বলেন, কাউন্সিলর অনুপস্থিত থাকায় তিনি অতীন ঘোষকে ডেকে এই এলাকার অসুবিধার কথা জানান। সেই সূত্রেই অতীন ঘোষ আজকে এলাকা পরিদর্শন করতে আসেন। কাউন্সিলর অনুপস্থিত থাকায় বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হতে হয়েছে বলেও জানিয়েছেন ডেপুটি মেয়র অতীন ঘোষ।












Click it and Unblock the Notifications