ঋতুপর্ণা সেনগুপ্তর পৈতৃক বাড়িতে আলমারির লক না ভেঙেই ন’লক্ষাধিক টাকার গয়না চুরি
এবার অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তের পৈতৃক বাড়ি থেকে খোয়া গেল ৯ লক্ষ টাকার গয়না। শেক্সপিয়র সরণি থানার পুলিশ এই ঘটনার তদন্তে নেমেছে।
কলকাতা, ৫ এপ্রিল : এবার অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তের পৈতৃক বাড়ি থেকে খোয়া গেল ৯ লক্ষ টাকার গয়না। শেক্সপিয়র সরণি থানার পুলিশ এই ঘটনার তদন্তে নেমেছে। এর আগে ঋতুপর্ণার লেক এলাকার বাড়ি থেকেও গয়না চুরি হয়েছিল। সেই ঘটনায় গ্রেফতার হয়েছিল বাড়িরই পরিচারিকা। ফের ঋতুপর্ণার বাড়ি থেকে গয়না চুরি। দুই ঘটনার যোগসূত্র রয়েছে কি না খতিয়ে দেখা হচ্ছে।
মঙ্গলবার ঋতুপর্ণার মেয়েকে কানের দুল পরানোর জন্য আলমারি খুলেছিলেন তাঁর মা। তখনই লক্ষ্য করেন, আলমারি থেকে দুল জোড়া উধাও। শুধু দুল নয়, খোয়া গিয়েছে আরও অনেক গয়না। এই খোয়া যাওয়া গয়নার মধ্যে রয়েছে মায়ের কাছে গচ্ছিত রাখা ঋতুপর্ণারও কিছু গয়না। কিন্তু কীভাবে আলমারির লক না ভেঙেই কী করে গয়না গায়েব হয়ে গেল তা নিয়েই রহস্য দানা বেঁধেছে।

এরপরই শেক্সপিয়র থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ঋতুপর্ণার মা। কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের অফিসাররা চটজলদি তদন্ত শুরু করে। আলমারির কোনও লক না ভেঙেই গয়না চুরির ঘটনায় তাজ্জব বনে যান গোয়েন্দারাও।
তদন্তকারীদের জানানো হয়েছে খোয়া যাওয়া গয়নার মধ্যে রয়েছে, এক জোড়া কানের দুল, একটি সীতাহার, একটি জড়োয়ার হার ও অন্যান্য গয়নাও। প্রায় আট থেকে ন'লক্ষ টাকা মূল্যের গয়না খোয়া গিয়েছে বলে দাবি ঋতুপর্ণার পরিবারের। তদন্তকারীরা মনে করছেন, এক্ষেত্রেও পরিচিত কারও হাত রয়েছে গয়না চুরির ব্যাপারে।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications