ফের হাইকোর্টে রাজীব কুমার! নতুন মামলার শুনানি বুধবার
বুধবার রাজীব মামলার শুনানি ধার্য করলো কলকাতা হাইকোর্ট। এদিন আদালতের উল্লেখ পর্বে মামলার জরুরি শুনানির আর্জি জানিয়ে উল্লেখ করেন রাজীব কুমারের আইনজীবী দেবাশিস রায়।
বুধবার রাজীব মামলার শুনানি ধার্য করলো কলকাতা হাইকোর্ট। এদিন আদালতের উল্লেখ পর্বে মামলার জরুরি শুনানির আর্জি জানিয়ে উল্লেখ করেন রাজীব কুমারের আইনজীবী দেবাশিস রায়। তার আবেদনের পরিপ্রেক্ষিতে এবং সিবিআই এর আইনজীবীর মতামত নিয়ে ডিভিশন বেঞ্চ বুধবার দুপুর আড়াইটেয় এই মামলার শুনানির সময় ধার্য করে।

উল্লেখ্য, আলিপুর দায়রা আদালতের পর আলিপুর জেলা আদালতেও রক্ষাকবচ না দেওয়ার সোমবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন কলকাতা পুলিশের প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমার। সোমবার হাইকোর্টে আগাম জামিনের মামলা দায়েরের করেন তিনি। গত শনিবার পর নিম্ন আদালতে আগাম জামিনের আবেদন খারিজের নির্দেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে যান তিনি।
এদিকে আদালত সূত্রে খবর, রাজীব কুমারকে আত্মসমর্পণের পরামর্শ দিয়েছে আদালত।












Click it and Unblock the Notifications