Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Independence Day 2023: টর্নেডো বাহিনীর কসরত, রেড রোডের কুচকাওয়াজে বাজল খেলা হবে গান

শ্রাবণেই শরতের ছোঁয়া। আকাশে মেঘের ঘনঘটা থাকলেও রেডরোডে দেখা দিলেন দুর্গা। একেবারে শারদীয়ার আগেই পুজোর ছোঁয়া এনে দিল রেড রোডের স্বাধীনতা দিবসের কুচকাওয়াজষ। সকাল থেকেই সেখানে শুরু হয়েছে ৭৭ তম স্বাধীনতা দিবস উদযাপন।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জাতীয় পতাকা উত্তোলন করেন। তার পরে শুরু হয় কুচকাওয়াজ। কলকাতা পুলিশ সহ রাজ্য পুলিশের পক্ষ থেকে গার্ড অব অনার দেওয়া হয়। সেই সঙ্গে বিভিন্ন সরকারি প্রকল্পের ট্যাবলো নিয়ে শোভা যাত্রার আয়োজন করা হয়েছিল।

Independence Day 2023

বাংলার দুর্গাপুজো যেহেতু ওয়ার্ল্ড হেরিটেজের তকমা পেয়েছে সেহেতু দুর্গাপুজো বাংলার অন্যতম গর্বের বিষয়। সেই উৎবসে তুলে ধরা হয়েছে শোভাযাত্রায়. তাতেই দেখা গিয়েছে দুর্গা প্রতিমা। রেড রোডে দুর্গা প্রতিমা নিয়ে শোভা যাত্রা যেন শারদিয়ার ছোঁয়া এনে দিয়েছে। দুর্গাপুজো আসতে আর মাত্র একটা মাস বাকি। শ্রবণ মাসেই দুর্গাপুজোর ছোঁয়ায় স্বাভাবিত ভাবেই একটা অন্যরকম উৎসবের মেজাজ এনে দিয়েছে।

এদিন রেড রোডে কলকাতা পুলিশ এবং রাজ্যপুলিশের বাইক বাহিনী জাতীয় পতাকা নিয়ে কুচকাওয়াজে প্রদর্শন করেন। কলকাতা পুলিশের টর্নেটো বাহিনীর কসরত এবং বাইকের উপরে তাঁদের দুর্ধর্ষ প্রদর্শনকে কুর্নিস জানিয়েছেন সকলে। ক্রীড়া দফতরের পক্ষ থেকে খেলা হবে ট্যাবলো নিয়ে আসা হয়েছিল শোভা যাত্রায়। খেলা হবে গানে শোনা গিয়েছে রেড রোডের শোভা যাত্রায়

Independence Day 2023

একই সঙ্গে কন্যাশ্রী, সবুজসাথী সহ একাধিক সরকারি প্রকল্পের ট্যাবলো নিয়ে স্কুলের ছাত্রছাত্রীরা শোভা যাত্রায় অংশ নেন। স্বাস্থ্য দফতরের ট্যাবলোয় দেখা গিয়েছে স্বাস্থ্যসাথী প্রকল্প,খাদ্য দফতরের ট্যাবলোয় দেখা গিয়েছে দুয়ারে রেশন। লক্ষীর ভাণ্ডার প্রকল্পের ট্যাবলোও তৈরি করা হয়েছিল। সেই সঙ্গে একতাই সম্প্রীতির বার্তা নিয়ে একটি ট্যাবলো তৈরি করা হয়েছিল।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+