ইডেন গার্ডেন্সে লাল বলের টেস্টের কিছু উল্লেখযোগ্য মুহূর্তে চোখ রাখুন
দেশের প্রথম গোলাপি বলের টেস্ট ঘিরে উদ্বেল ইডেন গার্ডেন্স। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা থেকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
দেশের প্রথম গোলাপি বলের টেস্ট ঘিরে উদ্বেল ইডেন গার্ডেন্স। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা থেকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর থেকে স্পিন লেজেন্ড অনিল কুম্বলেদের উপস্থিতিতে এই ঐতিহাসিক মুহূর্ত যেন আরও রঙিন হয়ে ওঠে। সেই ম্যাচকে ঘিরে থাকা মুহূর্তগুলোকে দেখে নিন।

মাঠে হাসিনা-মমতা
ঐতিহাসিক গোলাপি বলের টেস্টের উদ্বোধন করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মাঠে নামতেই করতালি দিয়ে তাঁদের স্বাগত জানান ইডেনের জনতা। মানুষকে অভিবাদন জানান হাসিনা ও মমতা।

দলগত ছবি
গোলাপি বলের টেস্ট শুরু হওয়ার আগে মাঠে একই সঙ্গে ছবি তুললেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়, সচিব জয় শাহ, মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর ও কলকাতার মেয়র ফিরহাদ হাকিম।

বেল বাজিয়ে উদ্বোধন
ইডেন গার্ডেন্সের গ্যালারির বেল বাজিয়ে গোলাপি বলের টেস্টের উদ্বোধন করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশে বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় ও সচিব জয় শাহ।

মুজিবুরের ছবি
ইডেন গার্ডেন্সে বেল বাজিয়ে ঐতিহাসিক গোলাপি বলের টেস্টের সূচনা করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। খেলা শুরু হওয়ার পর ইডেনের ক্লাব হাউসে বাংলাদেশের মুক্তি যুদ্ধের নায়ক শেখ মুজিবুর রহমানের ছবি হাতে নিয়ে দাঁড়িয়ে হাসিনা ও মমতা। পিছনে বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় ও সচিব জয় শাহ।

আলাপচারিতা
দিন-রাতের টেস্ট ম্যাচের ফাঁকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলাপচারিতায় মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর। পাশে কলকাতার মেয়র ফিরহাদ হাকিম।

মমতার পাশে সৌরভ
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে বসে বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। রয়েছেন সিএবি সচিব অভিষেক ডালমিয়া ও রাজ্যের মন্ত্রীরা।

পাশাপাশি রথি
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর। রয়েছেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিমও।












Click it and Unblock the Notifications