আনলকের পর কফি হাউস খুললেও আগের চেহারা ফিরবে কি

আনলকের পর কফি হাউস খুললেও আগের চেহারা ফিরবে কি

দীর্ঘ তিন মাস পর কফি হাউজের দরজা খুললেও তবুও স্বমহিমায় আড্ডায় ফিরবে না কফি হাউস।

এদিন কফি হাউজ কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছে, বৃহস্পতিবার থেকে সাধারণের জন্য খুলে দেওয়া হচ্ছে কফি হাউস। বেলা ১১টা থেকে সন্ধ্যে ৭টা পর্যন্ত খোলা থাকবে কফি হাউস। কলেজ স্ট্রিটের পাশাপাশি অন্যত্র জায়গায় কফি হাউসও খোলা থাকবে।

আনলকের পর কফি হাউস খুললেও আগের চেহারা ফিরবে কি

তবে সামাজিক দূরত্ব মানতে হবে কফি হাউসে আসা ব্যক্তিবর্গকে। ব্যবহার করতে হবে জীবানুনাশক ও মাস্কও‌। খোলার আগে এদিন কলকাতা পুরসভার তরফের জীবাণুমুক্তও করা হয় কফি হাউস। প্রতিটি কোনা পরিষ্কার করা হয়। স্প্রে করা হয় জীবানুনাশক।

প্রসঙ্গত, গত ২২ মার্চ থেকে বন্ধ ছিল কফি হাউ‌স। বাঙালি হারিয়েছিল অত্যন্ত প্রিয় আড্ডাখানা কফি হাউসকে। টানা ৩ মাস ১১ দিন বসে থাকার পর অবশেষে পুরনো ছন্দে ফিরতে চলেছে কফি হাউস। তবে কলকাতা পুরসভার তরফ বেঁধে দেওয়া হয়েছে একাধিক নিয়মাবলী। সকাল ১১টা থেকে সন্ধে ৬টা পর্যন্ত খোলা থাকবে কফিহাউস।

মাস্ক ছাড়া মিলবে না কফি। ৪ জনের টেবিলে দুজনের বসার ব্যবস্থা করা হবে। এমনকি টেবিল সংখ্যা ৫০ শতাংশ কমিয়ে দেওয়া হবে। একটা টেবিল থেকে অন্য টেবিল এর দূরত্ব হবে ৬ ফুট। কফি হাউজের অন্যতম আকর্ষণ সাদা কাচের প্লেট,সাদা কাপ। করোনা কামড়ে তা পাল্টে কাগজের কাপ প্লেটেই দেওয়া হবে কফি, খাবার। ক্রেতাদের মাস্ক বাধ্যতামূলক।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+