RG Kar Hospital Doctor Death: কাজে কারা যোগ দিলেন আর কারা দিলেন না? তথ্য রাখল স্বাস্থ্য দফতর

RG Kar Hospital Doctor Death: মঙ্গলবার পাঁচটা সুপ্রিম কোর্টের বেঁধে দেওয়া সময়সীমা শেষ হয়েছে। এরপরেও অবস্থান-বিক্ষোভে অনড় রয়েছেন জুনিয়ার চিকিৎসকরা। যদিও গত ৪৮ ঘণ্টায় একাধিকবার তাদের কাজে ফেরার আবেদন জানানো হয়েছে সরকারের তরফে। কিন্তু তা কানে তুলতে নারাজ। কার্যত এই অবস্থায় পাল্টা চাপ?

আন্দোলনকারী জুনিয়ার চিকিৎসকদের যাবতীয় তথ্য তলব করল নবান্নে। একই সঙ্গে কোন কোন জুনিয়র ডাক্তার কাজে যোগ দিয়েছেন তাও খতিয়ে (RG Kar Hospital Doctor Death) দেখার কথা বলা হয়েছে।

student

আর এরপরেই স্বাস্থ্য দফতরের তরফে এই বিষয়ে পদক্ষেপ করা হয়েছে বলে খবর। রাজ্যের সব হাসপাতাল এবং মেডিক্যাল কলেজে এই বিষয়ে চিঠি দেওয়া হয়েছে। দুপুর দুটোর মধ্যে সেই সমস্ত তথ্য দেওয়ার কথা বলা হয় স্বাস্থ্য দফতরের তরফে। সেই অনুযায়ী, সমস্ত তথ্য হাসপাতাল এবং মেডিক্যাল কলেজের তরফে জমা দেওয়া হয়েছে বলে খবর।

নোট স্বাস্থ্য দফতরে পৌঁছেছে বলেই সূত্রের খবর। তবে হঠাত কেন এই তথ্য তলব করা হল তা নিয়ে শুরু হয়েছে জোর রাজনৈতিক চর্চা। অভয়ার বিচার সহ একাধিক দাবিতে কর্মবিরতি পালন করছেন জুনিয়র চিকিৎসকেরা। এমনকি মঙ্গলবার থেকে স্বাস্থ্য ভবনের সামনে অবস্থানে বসে আন্দোলনকারীরা।

গত ৪৮ ঘণ্টায় নবান্ন এবং মুখ্যসচিবের তরফে একাধিক ইমেল-পালটা ইমেল চালাচালি হয়েছে। শর্ত-পাল্টা শর্ত চলেছে। এই অবস্থায় আজ বৃহস্পতিবার নবান্নে বৈঠকের ডাক দেওয়া হয়। যেখানে উপস্থিত থাকবেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যাায়। কিন্তু সেখানেই জটিলতা।

নবান্নের তরফে ১৫ জনের প্রতিনিধি দলকে আসার কথা বলা হয়। যদিও আন্দোলনকারী জুনিয়ার ডাক্তাররা ৩০ জন প্রতিনিধি নবান্নের দিকে যাচ্ছেন। নিজেদের অবস্থানে অনড় থেকেই এই পদক্ষেপ। আর এর মধ্যেই নবান্নের তরফে এহেন নির্দেশ যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

রাজনৈতিকমহলের মতে, বৈঠকের আগেই কি সমস্ত তথ্য হাতে রাখতে চাইছে রাজ্য প্রশাসন। শুধু তাই নয়, কোন কোন জুনিয়র ডাক্তার কাজে আসছেন আর কারা আসছেন না সেই সংক্রান্ত রিপোর্ট রাখা হচ্ছে? সেই জল্পনাও উড়িয়ে দিচ্ছেন না কেউ কেউ। যদিও এটা নিয়মমাফিক একটা প্রক্রিয়া বলেই স্বাস্থ্য ভবনের তরফে জানানো (RG Kar Hospital Doctor Death) হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+