মমতা জমানায় বাড়ল আরও একটি বিশ্ববিদ্যালয়! কাজ শুরু করল মহাত্মা গান্ধী বিশ্ববিদ্যালয়
রাজ্যে এবার মহাত্মা গান্ধীর নামে বিশ্ববিদ্যালয়। মঙ্গলবার এই বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মুখ্যমন্ত্রী। মহাত্মা গান্ধীর ১৫০ তম জন্মদিন উপলক্ষে গান্ধী ভবনে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়
রাজ্যে এবার মহাত্মা গান্ধীর নামে বিশ্ববিদ্যালয়। মঙ্গলবার এই বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মুখ্যমন্ত্রী। মহাত্মা গান্ধীর দেড়শো তম জন্মদিন উপলক্ষে গান্ধী ভবনে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন
কলকাতা থেকেই মহিষাদলের মহাত্মা গান্ধী বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মুখ্যমন্ত্রী।

মহিষাদলের অনুষ্ঠানে শুভেন্দু অধিকারী
মহিষাদলের কাপাসেড়িয়ার বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে ছিলেন পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারী।

নামকরণে মুখ্যমন্ত্রী
মহাত্মা গান্ধীর নামে বিশ্ববিদ্যালয়ের নামকরণের প্রস্তাব ছিল মুখ্যমন্ত্রীরই। জুলাই মাসে মন্ত্রিসভার বৈঠকে তা অনুমোদিত হয়। এর মধ্যে ৪১ নম্বর জাতীয় সড়কে ধারে মহিষাদলের কাপাসেড়িয়ায় জমিও পছন্দ হয়। জানানো হয় মুখ্যমন্ত্রীকে। বামুনিয়া মৌজায় হলদিয়া উন্নয়ন পর্যদের ২০ একর জমিতে বিশ্ববিদ্যালয় গড়ে উঠবে।
পরবর্তী শিক্ষাবর্ষে মহিষাদল রাজ কলেজে নতুন বিশ্ববিদ্যালয়ের পঠনপাঠন শুরু হবে বলে জানা গিয়েছে।

খুশি জেলাবাসী
পূর্ব মেদিনীপুর জেলায় এতদিন কোনও বিশ্ববিদ্যালয় ছিল না। উচ্চশিক্ষার জন্য শিক্ষার্থীদের যেতে হত পাশের জেলা কিংবা কলকাতায়। বিশ্ববিদ্যালয় তৈরি হলে, ছাত্রছাত্রীদের সমস্যা মিটবে বলেই মনে করা হচ্ছে।












Click it and Unblock the Notifications