করোনা আক্রান্ত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, আক্রান্ত স্ত্রী মীরা ভট্টাচার্যও

করোনা আক্রান্ত হলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। বুদ্ধদেববাবুর স্ত্রী মীরা ভট্টাচার্যও করোনা আক্রান্ত হয়েছেন। তাঁর শ্বাসকষ্টজনিত সমস্যা রয়েছে।

করোনা আক্রান্ত হলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। বুদ্ধদেববাবুর স্ত্রী মীরা ভট্টাচার্যও করোনা আক্রান্ত হয়েছেন। তাঁর শ্বাসকষ্টজনিত সমস্যা রয়েছে। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুদ্ধদেব ভট্টাচার্য বাড়িতেই রয়েছেন। চিকিৎসকরা তাঁর শারীরিক অবস্থা পর্যবেক্ষণে রেখেছেন। সতর্কতামূলক সমস্তরকম ব্যবস্থা নেওয়া হয়েছে।

করোনা আক্রান্ত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য

প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য দীর্ঘদিন ধরেই গুরুতর অসুস্থ। বাড়িতেই তাঁর চিকিৎসা চলে। ভোটের কিছুদিন আগে প্রবল শ্বাসকষ্ট নিয়ে তিনি বেলভিউ ক্লিনিকে ভর্তি হয়েছিলেন। তখন তিনি করোনা সংক্রমিত হননি। সেখানে বেশ কয়েকদিন চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকার পর তাঁকে পাম অ্যাভিনিউর বাড়িতে ফিরিয়ে আনা হয়।

বুদ্ধদেববাবুর একাধিক শারীরিক অসুস্থতা রয়েছে। সেকারণে তিনি সর্বক্ষণ ঘরবন্দিই থাকেন। সমস্যার কারণে রোদের আলো সহ্য করতে পারেন না তিনি। দিনের আলোয় বাইরে বেরোতে পারেন না। নানাবিধ সমস্যার মধ্যে তিনি যাতে করোনা আক্রান্ত না হন, তার জন্য সর্বদা সচেষ্ট থাকতেন সবাই। কিন্তু শেষে তিনি করোনা আক্রান্ত হয়ে পড়লেন। এই অবস্থা থেকে তাঁকে বের করে আনাই এখন চ্যালেঞ্জ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+