Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

মমতার স্বপ্নের ‘সবুজ শহর’ গড়াই লক্ষ্য, শপথের পর নতুন মহানাগরিকের চার বার্তা

কলকাতা পুরসভার মহানাগরিক হিসেবে শপথ গ্রহণের পরই এল আকাঙ্খিত সেই শুভেচ্ছা-বার্তা। মমতা বন্দ্যোপাধ্যায় ফোন করে বললেন, মন দিয়ে কাজ কর, মানুষের জন্য কাজ কর।

কলকাতা পুরসভার মহানাগরিক হিসেবে শপথ গ্রহণের পরই এল আকাঙ্খিত সেই শুভেচ্ছা-বার্তা। মমতা বন্দ্যোপাধ্যায় ফোন করে বললেন, মন দিয়ে কাজ কর, মানুষের জন্য কাজ কর। আর সেই বার্তা পেয়ে ফিরহাদ হাকিম বলেন, কলকাতা পুরসভার মহানাগরিক গৌরবের পদ। সেই গৌরব ও বিশ্বাসের মর্যাদা দেওয়াই চ্যালেঞ্জ।

তৃণমূল মানব-ধর্মে বিশ্বাসী

তৃণমূল মানব-ধর্মে বিশ্বাসী

ফিরহাদ বলেন, মেয়র হয়েছি বড় কথা নয়। এই চেয়ারের মর্যাদা রক্ষা করাই আমার ধর্ম। আমার পরিচয় হোক কর্মের মধ্য দিয়ে, ধর্ম-জাতির মধ্য দিয়ে নয়। স্বাধীনতার পর প্রথম সংখ্যালঘু মেয়র হলেন ফিরহাদ। এ প্রসঙ্গে ফিরহাদ বলেন, সংখ্যালঘু-সংখ্যাগুরু এটা বড় কথা নয়। তৃণমূল কংগ্রেস মানবিক ধর্মে বিশ্বাসী। আমরা সবাই একসঙ্গে কাজ করব।

সবুজ শহর গড়াই লক্ষ্য

সবুজ শহর গড়াই লক্ষ্য

মেয়র হওয়ার পর, কলকাতাকে গ্রিন সিটি করার বার্তা দিলেন ফিরহাদ হাকিম। তিনি বলেন, গাছ লাগান। আরবান ফরেস্টি করলে ট্যাক্স মকুব করার কথাও জানালেন তিনি। তাঁর বার্তা আরও সবুজ করে তুলুন কলকাতাকে। মমতা বন্দ্যোপাধ্যায়ের স্লোগান মেনে তাঁর কর্মধারাকে বাস্তবায়িত করার লক্ষ্যে ক্লিন সিটি গ্রিন সিটিতে রূপান্তরিত করাই প্রধান লক্ষ্য।

মুখ্যমন্ত্রীর স্বপ্নপূরণের লক্ষ্যে কাজ

মুখ্যমন্ত্রীর স্বপ্নপূরণের লক্ষ্যে কাজ

ফিরহাদের কথায়, নেত্রী যে বিশ্বাস রেখেছেন তাঁর মর্যাদা দেব। মুখ্যমন্ত্রীর স্বপ্রের লক্ষ্য কাজ করব। কলকাতাকে লন্ডন করার লক্ষ্যে কাজ এগোচ্ছে। আমার আগে মেয়র হিসেবে শোভন চট্টোপাধ্যায় ভালো কাজ করেছেন। আমি মনে করি, কলকাতা লন্ডন হয়ে গিয়েছে ইতিমধ্যেই। এবার আরও ভালো, আরও পরিষ্কার-পরিচ্ছন্ন, আরও উন্নত করে তোলাই লক্ষ্য।

শুভেচ্ছার ফুল-মিষ্টির টাকা ত্রাণ তহবিলে

শুভেচ্ছার ফুল-মিষ্টির টাকা ত্রাণ তহবিলে

একইসঙ্গে তিনি দাবি করেন, আমার সঙ্গে যঁরা দেখা করতে আসবেন, কেউ ফুল-মিষ্টি নিয়ে আসবেন না। যে টাকার ফুল-মিষ্টি আনবেন, তা মেয়র ত্রাণ তহবিলে বা মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে দান করবেন। তাতেই ধন্য মনে করব। এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপনের পাশাপাশি প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়কেও ধন্যবাদ দেন। বলেন, আমার কথা রেখেছেন শোভন। আমিকৃতজ্ঞ।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+