শোভনকে হঠাৎ ফোন ফিরহাদের! নতুন মেয়র নির্বাচিত হওয়ার আগে বাড়ালেন জল্পনা
সব বাধা কেটেছে. এখন শুধু ফিরহাদ হাকিমের সামনে মেয়র পদে ভোটাভুটিতে জয়। তারপরই কলকাতার মহানাগরিক হয়ে যাবেন ফিরহাদ। সেই লড়াইয়ে নামার ২৪ ঘণ্টা আগে সদ্য প্রাক্তন মেয়রকে ফোন করলেন ফিরহাদ।
সব বাধা কেটেছে. এখন শুধু ফিরহাদ হাকিমের সামনে মেয়র পদে ভোটাভুটিতে জয়। তারপরই কলকাতার মহানাগরিক হয়ে যাবেন ফিরহাদ। সেই লড়াইয়ে নামার ২৪ ঘণ্টা আগে সদ্য প্রাক্তন মেয়রকে ফোন করলেন ফিরহাদ। আর্জি জানালেন, ভোটাভুটিতে উপস্থিত থাকার। তবে ফিরহাদের বার্তা পেয়েও অবস্থান স্পষ্ট করলেন না শোভন চট্টোপাধ্যায়।

শোভন চট্টোপাধ্যায়ের আকস্মিক মন্ত্রিত্ব ছাড়ার পরই রাজ্য রাজনীতিতে তোলপাড় শুরু হয়। তাঁকে মেয়র পদ থেকেই ইস্তফা দিতে বলেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেইমতো পরদিনই শোভন মেয়র পদ থেকে ইস্তফা দিয়ে দেন। এবং নতুন মেয়র কে হবেন তা নিয়ে জল্পনা শুরু হয়।
কাউন্সিলর না হওয়া সত্ত্বেও পুর আইন বদল করে ফিরহাদ হাকিমকে মেয়র পদপ্রার্থী করা হয়। বিজেপিও তাঁর বিরুদ্ধে মেয়র পদে প্রার্থী দেয়। মীনাদেবী পুরোহিত হন বিজেপির মেয়র পদপ্রার্থী। মাত্র পাঁচজন কাউন্সিলর নিয়ে বিজেপির এই প্রার্থী হওয়া বিশেষ তাৎপর্যপূর্ণ বলেও মনে করা হচ্ছে। যদিও ফিরহাদ হাকিমের জয় স্রেফ সময়ের অপেক্ষা। কিন্তু একজনের ভোটও যদি বাড়তি পান মীনাদেবী পুরোহিত, তা নিয়ে বিজেপি রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করবে।
এই পরিস্থিতিতে শোভন চট্টোপাধ্যায় কী করবেন, কাকে ভোট দেবে, আদৌ পুরসভায় উপস্থিত হবেন কি না, তা নিয়ে জল্পনা তৈরি হয়েছে। মেয়র পদে ইস্তফা দিলেও শোভন চট্টোপাধ্যায় এখনও কাউন্সিলর এবং তৃণমূলের বিধায়ক-সদস্যও। এই অবস্থায় শোভনকে ফোন করে উপস্থিত থাকার আর্জি জানান ফিরহাদ হাকিম।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে












Click it and Unblock the Notifications