তিলজলায় রবার কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড,ঘটনাস্থলে দমকলের ৩টি ইঞ্জিন

তিলজলায় রবার কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড,ঘটনাস্থলে দমকলের ৩টি ইঞ্জিন

তিলজলায় রবার কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড। আতঙ্কে এলাকার বাসিন্দারা। ঘটনাস্থলে দমকলের ৩টি ইঞ্জিন। ঘিঞ্জি এলাকা হওয়ায় আগুন নেভাতে হিমসিম খাচ্ছে দমকল বাহিনী। আশপাশের বহুতলের ছাদ থেকে হোসপাইপ লািগয়ে জল ঢালা হচ্ছে। আগুন যাতে ছড়িয়ে না পড়ে সেদিকে নজর রাখছে দমকল বাহিনী। কীভাবে আগুন লাগল তার কারণ এখন জানা যায়নি।

তিলজলায় রবার কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড

সোমবার সকালে কারখানার শিফট শুরু হওয়ার আগে কালো ধোঁয়া বেরতে দেখেন বাসিন্দারা। সঙ্গে সঙ্গে দমকলে খবর দেন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে প্রথম দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে আসে। ঘিঞ্জি এলাকা হওয়ায় দমকলের গাড়ি রাবার কারখানা পর্যন্ত পৌঁছতে পারছিল না। শেষে কারখানা সংলগ্ন বহুতল গুলির ছাদকে কাজে লাগান কর্মীরা। পর পর তিনটে ইঞ্জিন ঘটনাস্থলে আসে। ঘিঞ্জি এলাকা হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা ছিল।

আতঙ্কে বাসিন্দারা বাড়ির বাইরে বেরিয়ে আসেন। দমল কর্মীদের সঙ্গে স্থানীয় বাসিন্দারা আগুন নেভানোর কাজে হাত লাগান। দীর্ঘ কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে পকেট ফায়ার এখনও রয়ে গিয়েছে সেগুলি নেভানোর কাজ করছেন কর্মীরা। কীভাবে আগুল লাগল তা খতিয়ে দেখা হচ্ছে। এখন পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+