কেন্দ্রের নির্দেশ না মেনে লালবাতি দেওয়া গাড়ি ব্যবহার করায় এফআইআর বরকতির বিরুদ্ধে
কলকাতার টিপু সুলতান মসজিদের শাহী ইমাম মৌলানা নূর-উর রেহমান বরকতি কেন্দ্রের নির্দেশ অমান্য করে দিব্যি লালবাতি লাগানো গাড়িতে ঘুরে বেড়াচ্ছেন। এজন্য তাঁর বিরুদ্ধে পুলিশে এফআইআর দায়ের হয়েছে।
গাড়িতে লালবাতি লাগাতে নিষেধ করেছে কেন্দ্র সরকার। লালবাতি দেওয়া গাড়ি একপ্রকার নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। তবে কলকাতার টিপু সুলতান মসজিদের শাহী ইমাম মৌলানা নূর-উর রেহমান বরকতি সেই নির্দেশ অমান্য করে দিব্যি লালবাতি লাগানো গাড়িতে ঘুরে বেড়াচ্ছেন। এজন্য তাঁর বিরুদ্ধে পুলিশে এফআইআর দায়ের হয়েছে।
বরকতি সাহেব প্রথম থেকেই কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের বিরোধিতায় সরব হয়েছেন। রাজ্যের শাসক দল তৃণমূলের হয়ে গলা ফাটিয়ে বিজেপি তথা আরএসএসের বিরুদ্ধে একাধিকবার সুর চড়িয়েছেন। লালবাতি দেওয়া গাড়ি না চড়ার প্রসঙ্গ এলে একেবারে সরাসরি কেন্দ্রের নির্দেশ অমান্য করেছেন।

বরকতির ব্যাখ্যা, তিনি কেন্দ্রের নির্দেশ মানতে বাধ্য নন। বলেছেন, আমি একজন ধর্মীয় নেতা। গত কয়েক দশক ধরেই লালবাতি দেওয়া গাড়ি চড়ছি। কেন্দ্রের নির্দেশ আমি মানি না। ওরা নির্দেশ দেওয়ার কে? বাংলায় শুধু রাজ্য সরকারের নির্দেশ চলবে।
প্রসঙ্গত, ভিআইপি সংষ্কৃতিতে মুছে ফেলতে কেন্দ্র সমস্ত গাড়ি থেকে লালবাতি সরিয়ে ফেলতে নির্দেশ দেয়। এমনকী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গাড়িতেও লালবাতি না লাগানোর কথা বলা হয়েছে। এবং গত ১ মে থেকে এই নির্দেশ চালু করেছে নরেন্দ্র মোদী সরকার।
-
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস












Click it and Unblock the Notifications