করোনার একাধিক উপসর্গ, বাইপাসের হাসপাতালে ভর্তি সাংসদের বাবা
করোনার একাধিক উপসর্গ, বাইপাসের হাসপাতালে ভর্তি সাংসদের বাবা
করোনার উপসর্গ নিয়ে বাইপাসের হাসপাতালে ভর্তি রাজ্যের এক সাংসদের বাবা। জ্বরের পাশাপাশি শ্বাসকষ্ট অনুভব হওয়ায় তাঁকে রবিবার হাসপাতালে ভর্তি করানো হয়। আপাতত আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছে তাঁকে। সোমবার ওই ব্যক্তির লালারসের পরীক্ষা করা হবে বলে জানা গিয়েছে।

বাইপাসের হাসপাতালে সাংসদের বাবা
পরিবার সূত্রে জানা গিয়েছে সাংসদের বাবা সুগারের রোগী। জ্বরের পাশাপাশি শ্বাসকষ্ট হওয়ায় রবিবার সন্ধেয় তাঁকে বাইপাসের হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে তাঁকে অক্সিজেনের পাশাপাশি ইনসুলিনও দেওয়া হয় বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে।

আপাতত অবস্থা স্থিতিশীল
হাসপাতাল সূত্রে আরও খবর প্রবীণ ওই ব্যক্তির শরীরের করোনা ভাইরাস সংক্রমণের একাধিক উপসর্গ রয়েছে। রবিবার রাতের দিকে ওই ব্যক্তির অবস্থা খানিকটা স্থিতিশীল হয় বলে জানা গিয়েছে।

রিপোর্ট পাওয়ার পরেই পরিবারের সদস্যদের নিয়ে সিদ্ধান্ত
রিপোর্ট পাওয়ার পরেই সাংসদের পরিবারের বাকি সদস্যদের পরীক্ষা কিংবা কোয়ারেন্টাইন নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গিয়েছে।












Click it and Unblock the Notifications