Enforcement Directorate: নির্বাচনের আবহেই অ্যাকশন মোডে ইডি! সাতসকালে কয়লা ব্যবসায়ীর বাড়িতে গোয়েন্দারা
Enforcement Directorate: নির্বাচনের (Lok Sabha Election 2024) আবহে ফের ততপরত এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আজ বৃহস্পতিবার সকাল থেকে অ্যাকশন মোডে কেন্দ্রীয় এই তদন্তকারী সংস্থা। আলো ফোটার সঙ্গে সঙ্গেই বালিগঞ্জ সার্কুলার রোডের এক ব্যবসায়ীর বাড়িতে পৌঁছে যান ইডি আধিকারিকরা। কেন্দ্রীয় বাহিনী দিয়ে ঘিরে রাখা হয়েছে গোটা বাড়ি।
পাশাপাশি আরও বেশ কয়েকটি জায়গাতেও এদিন সকাল থেকে তল্লাশি চালাচ্ছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (Enforcement Directorate) আধিকারিকরা। তবে ঠিক কোন মামলায় এই তল্লাশি অভিযান কেন্দ্রীয় আধিকারিকরা চালাচ্ছেন সে বিষয়ে এখনও কিছু যায়নি।

তবে সূত্রের খবর, বৃহস্পতিবার সকাল ৬টা নাগাদ সিজিও কমপ্লেস থেকে বের হয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা (Enforcement Directorate) । সরাসরি পৌঁছে যান বালিগঞ্জ সার্কুলার রোডে ওই ব্যবসায়ীর বাড়িতে। ওই ব্যবসায়ীর নাম মহেশ কেজরিওয়াল বলে জানা গিয়েছে। কয়লা সংক্রান্ত বেশ কিছু ব্যবসা তাঁর রয়েছে বলে জানা গিয়েছে। কয়লা পাচার সংক্রান্ত কোনও মামলাতে এদিন এই তল্লাশি ওই ব্যবসায়ীর বাড়িতে? তা নিয়ে জল্পনা।
এমনকি ভিন রাজ্যের কোনও মামলাতে এদিন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তল্লাশি চালাচ্ছে বলেও দাবি। সরকারি ভাবে যদিও ইডির তরফে এই বিষয়ে এখনও কিছু জানানো হয়নি।
তবে সকাল থেকে বেশ কয়েক ঘণ্টা কেটে গিয়েছে ইডির এই অভিযান চলছে বলে খবর। পাশাপাশি আরও বেশ কয়েকটি এলাকাতেও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ততপরতা চলছে বলে জানা গিয়েছে। বলে রাখা প্রয়োজন, বুধবার হঠাত করেই রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসের বাড়িতে হানা দেন আয়কর দফতরের আধিকারিকরা।
একই সঙ্গে তল্লাশি অভিযান চলে তৃণমূল কাউন্সিলার তথা তাঁর স্ত্রী জুই বিশ্বাসের তৃণমূল কারজলয়েও তল্লাশি চলে। পাশাপাশি আরও বেশ কয়েকটি জায়গাতেও বুধবার সকাল থেকে তল্লাশি চালান আয়কর আধিকারিকরা।
রিয়েল এস্টেট এবং মাল্টিকন রিয়েল এস্টেট নামে দুটি সংস্থার বিরুদ্ধে কর ফাঁকির অভিযোগ রয়েছে। আর সেই সুত্র ধরেই তৃণমূল নেতার বাড়িতে পৌছন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সেই রেশ কাটতে না কাটতেই ফের শহরে ইডির তল্লাশি। যা খুবই গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications