গাড়ির নেশাই কাড়ল কলকাতার বিশিষ্ট ব্যবসায়ীর প্রাণ
কলকাতার বিশিষ্ট ব্যবসায়ী শিবাজী রায়। গাড়ির নেশাই প্রাণ কাড়ল তার। কম বয়সেই পারিবারিক ব্যবসার শিখড়ে পৌঁছে গিয়েছিলেন তিনি।
কলকাতার বিশিষ্ট ব্যবসায়ী শিবাজী রায়। গাড়ির নেশাই প্রাণ কাড়ল তার। কম বয়সেই পারিবারিক ব্যবসার শিখড়ে পৌঁছে গিয়েছিলেন তিনি। তিনি ব্যবসায় দায়িত্ব হাতে নেওয়ার পরেই কলকাতার একাধিক জায়গায় শাখা খোলে এমএল রায় অ্যান্ড কোম্পানি।

শিবাজী রায়। বয়স ৪২। এমএল রায় অ্যান্ড কোম্পানির ডিরেক্টর। স্যানিটেশন প্রোডাক্টের ব্যবসা এমএল রায় অ্যান্ড কোম্পানির । এই বয়সেই কলকাতার বিভিন্ন জায়গায় পারিবারিক ব্যবসার শাখা। কলেজস্ট্রিট কিংবা হিন্দুস্তান পার্কের শাখা অনেকেই জানেন। তাঁর সময়েই কলকাতার বিভিন্ন জায়গায় শাখা খোলা হয়।
রাসবিহারী এভিনিউ-এর বাসিন্দা শিবাজী রায় সাউথ পয়েন্ট স্কুলের প্রাক্তনী। দামি গাড়ির নেশা থাকায় কলকাতার দামি গাড়ির মালিকদের নিয়ে একটি গ্রুপও তৈরি করেছিলেন তিনি। সময় পেলে তাঁদের নিয়েই বেরিয়ে পড়তেন।

বাড়িতে থাকা ১০-১২ গাড়ির মধ্যে রয়েছে জাগুয়ার এফ-টাইপ এবং হার্লে ডেভিডসন মোটরবাইকও। তিনি নিজে দিল্লির বুদ্ধ ইন্টারন্যাশনাল সার্কিটে সার্কিট ড্রাইভিং-এর ওপর কোর্স করতে খোঁজখবরও নিয়েছিলেন বলে জানা গিয়েছে। ২০১১ থেকে স্পোর্টস কার চালানো শুরু করেন তিনি।

পিভিডি কলকাতা সূত্রে জানা গিয়েছে, রূপ শৃঙ্গার শাড়িস-এর নামে গাড়িটি নথিভুক্ত। শিবাজীর পারিবারিক বন্ধুরা জানিয়েছেন, সেই কোম্পানি ডিরেক্টর সুরেশ তোলানির কাছ থেকে ছয় মাস আগে গাড়িটি কিনেছিলেন।












Click it and Unblock the Notifications