বিশেষ কেন্দ্রীয় পুলিশ পর্যবেক্ষক নিয়ে বিতর্ক! মমতার অভিযোগে মান্যতা, নিয়োগ নতুন আধিকারিক
মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূলের অভিযোগে মান্যতা দিয়ে রাজ্যের জন্য নিযুক্ত বিশেষ কেন্দ্রীয় পুলিশ পর্যবেক্ষককে সরিয়ে দিল নির্বাচন কমিশন।
মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূলের অভিযোগে মান্যতা দিয়ে রাজ্যের জন্য নিযুক্ত বিশেষ কেন্দ্রীয় পুলিশ পর্যবেক্ষককে সরিয়ে দিল নির্বাচন কমিশন।
বিবেক দুবেকে নতুন পর্যবেক্ষক হিসেবে নিযুক্ত করা হয়েছে। বৃহস্পতিবার এই সংক্রান্ত নির্দেশিকা জারি করেছে নির্বাচন কমিশন।

নির্বাচন কমিশন বিএসএফ-এর প্রাক্তন ডিজি কেকে শর্মাকে পশ্চিমবঙ্গের জন্য বিশেষ কেন্দ্রীয় পুলিশ পর্যবেক্ষক নিয়োগ করেছিল। তিনি ১৯৮২ সালে আইপিএস ব্যাচ। কমিশনের এই নিয়োগ নিয়ে প্রশ্ন তুলেছিল তৃণমূল-সহ পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহল।
২০১৮-র ১১ ফেব্রুয়ারি কেকে শর্মাকে উর্দিতেই আরএসএস মনোভাবাপন্ন এক সংগঠনের অনুষ্ঠান মঞ্চে দেখা গিয়েছিল। আয়োজক ছিল সীমান্ত চেতনা মঞ্চ। ছবিতে তৎকালীন বিএসএফ ডিজির একজন পরেই যাকে দেখা গিয়েছিল তিনি হলেন রন্তিদেব সেনগুপ্ত। যাঁকে বর্তমানে হাওড়া কেন্দ্র থেকে প্রার্থী করেছে বিজেপি।
বুধবার ইস্তেহার প্রকাশ অনুষ্ঠানে কেকে শর্মাকে নিয়ে প্রতিবাদের কথা জানান মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর অনুযায়ী, এরপর বৃহস্পতিবার সকালে কেকে শর্মাকে এই রাজ্যের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার কথা জানানো হয়। পরবর্তী সময়ে ১৯৮১ ব্যাচের আইপিএস বিবেক দুবের নাম ঘোষণা করে নির্বাচন কমিশন।












Click it and Unblock the Notifications