DYFI Brigade: ১৬ বছর পর বামেদের ব্রিডেগ, সকাল থেকে মিছিল আর লাল পতাকায় জমজমাট মহানগর
আজ ১৬ বছর পর বামেদের ব্রিগেড। দীর্ঘদিন পর কলকাতা ঢেকেছে লাল পতাকায়। একাধিক ট্রেন বাতিল উপেক্ষা করেই শয়ে শয়ে বাম কর্মী সমর্থক ভিড় করছেন কলকাতা শহরে। মহানগরের বিভিন্ন প্রান্তে তাঁরা জড়ো হতে শুরু করেছেন।
শহরের সাত প্রান্ত থেকে সাতটি মিছিল করে বাম কর্মী সমর্থকরা ব্রিগেড সমাবেশে যোগ দেবেন। ৫০ দিনের ইনসাফ যাত্রার শেষে আজ ব্রিগেড সমাবেশ বামেদের। ইতিমধ্যেই ব্রগেড ভরে উঠতে শুরু করেছে। শিয়ালদহ-হাওড়া স্টেশনে আসতে শুরু করেছেন জেলার বাম কর্মী সমর্থকরা।

এবারের ব্রিগেড থেকেই এক কথায় লোকসভা ভোটের দামামা বাজিয়ে দিল বামেরা। আজকের সমাবেশে বামেদের পতাকার পাশাপাশি জাতীয় পতাকাও দেখা গিয়েছে। যেটা এতোদিন বামেদের িমছিলে দেখা যেতো না। কোনও বামেদের ব্রিগেডে এতোদিন দেখা যায়নি জাতীয় পতাকা। এই ব্রিগেডে মঞ্চে জাতীয় পতাকা দেখে অনেকেই জল্পনা শুরু করেছেন তাহলে বামেরা কি আন্দোলনের ধরন বদলাচ্ছে।
এদিকে আজকের ব্রিগেডের ক্যাপ্টেন বাম যুবনেত্রী মীনাক্ষী। তাঁর ডাকে সাড়া দিয়ে শয়ে শয়ে বাম কর্মী সমর্থকরা আসতে শুরু করেছেন। আজ হাওড়া মেইন শাখায় একাধিক ট্রেন বাতিল । সেই ট্রেন বাতিল উপেক্ষা করেই বাম-কর্মী সমর্থররা আসতে শুরু করেছেন। উত্তর বঙ্গের ট্রেন ঢুকতে শুরু করেছে শিয়ালদহ এবং হাওড়া শাখায়। সেই সঙ্গে শয়ে শয়ে বাম কর্মী সমর্থকরা আসতে শুরু করেছেন। শহরের সাত জায়গা থেকে মিছিল করে তাঁরা আসবেন।
গতকাল ব্রিগেড সফল করার জন্য বুদ্ধদেব ভট্টাচার্যের বাড়িতে গিয়েছিলেন মীনাক্ষী। সেখান থেকে বুদ্ধদেব ভট্টাচার্যের কাছ থেকে আশির্বাদ নিয়েছেন তিনি। সকালে মেয়ের ব্রিগেড সমাবেশে যোগ দিতে রওনা হয়েছেন মীনাক্ষীর মা-বাবা। আসানসোল থেকে রওনা হয়ে গিয়েছেন বাম মহিলা সংগঠনের েনত্রী মীনাক্ষীর মা। মেয়ে আজ ব্রিগেডের প্রধান বক্তা সেকারণে গর্বিত তিনিও।
আসানসোলের চলবলপুরেই ছোট থেকে বড় হয়েছেন মীনাক্ষী। আজ ব্রিগেডে তিনিই প্রধান মুখ, প্রধান বক্তা। বিজয়া দশমীর দিন থেকে ইনসাফ যাত্রা শুরু করেছিলেন মীনাক্ষী। ১০ থেকে ১২ দিন পর মেয়ের সঙ্গে দেখা হবে তাঁদের। ২০০ দিেনর ইনসাফ যাত্রায় ২০০ বার মিটিং করেছেন মীনাক্ষী। এদিকে বামেদের ইনসাফ যাত্রা এবং ব্রিগেড সমাবেশকে কেন্দ্র করে বিরোধীরা কটাক্ষ করেছেন।
তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ কটাক্ষ করে বলেছেন, যাঁরা ব্রিগেড সমাবেশে যাচ্ছেন তাঁরা আসলে বিজেপিকে ভোট দেন। কাজেই ব্রিগেডের এই সমাবেশ যে লোকদেখানো এবং চূড়ান্ত ব্যর্থ তাতে কোনও সন্দেহ নেই। কাজেই বামেদের ব্রিগেড সমাবেশকে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল কংগ্রেস।












Click it and Unblock the Notifications