ব্যারিকেড দেওয়া চলছে প্যান্ডেলে-প্যান্ডেলে, তবে নিয়ম মানা হচ্ছে কি

ব্যারিকেড দেওয়া চলছে প্যান্ডেলে-প্যান্ডেলে, তবে নিয়ম মানা হচ্ছে কি

কলকাতা হাইকোর্টের নির্দেশ মানতে চতুর্থীর সকাল থেকেই তৎপর পূজা কমিটিগুলো।
সোমবার কলকাতা হাইকোর্ট তার নির্দেশিকায় স্পষ্ট জানিয়ে দিয়েছে, প্রতিটি পুজো মণ্ডপ 'নো এন্ট্রি' জোন হিসেবে গণ্য হবে। পুজো প্যান্ডেলের মধ্যে ঢুকতে পারবেন না দর্শনার্থীরা। ছোট ও বড় পুজোর ক্ষেত্রে ৫ ও ১০ মিটারের দূরত্বে ব্যারিকেড দিতে হবে। এই নির্দেশ মানতে হবে রাজ্যের প্রত্যেকটি পুজো কমিটিকে। সেই মতই এদিন সকাল থেকে বাঁশ দিয়ে ব্যারিকেড দেওয়া শুরু করেছেন পুজো কমিটির উদ্যোক্তারা।

ব্যারিকেড দেওয়া চলছে প্যান্ডেলে-প্যান্ডেলে, তবে নিয়ম মানা হচ্ছে কি

শহরের অধিকাংশ পুজো কমিটি বাঁশ দিয়ে ঘিরে ফেলা হচ্ছে এদিন সকাল থেকে।
সোমবার তৃতীয়ার দিন দুপুরে হাইকোর্টের এই রায় আসার পরই বহু ক্লাব ও পুজো কমিটি প্রয়োজনীয় ব্যবস্থা নিতে শুরু করে। যেমন, দক্ষিণ কলকাতার মুদিয়ালি ক্লাব। করোনা আবহে মণ্ডপে সতর্কতা নিয়ে তারা আগে থেকেই প্রচার চালাচ্ছিল। এদিন হাইকোর্টের রায় আসার পরই মুদিয়ালি ক্লাবের পুজো মণ্ডপের সামনে ব্যারিকেড দেওয়ার কাজ শুরু হয়। সেইসঙ্গে ভার্চুয়াল মাধ্যমে ও জায়ান্ট স্ক্রিনেরও বন্দোবস্ত থাকছে বলে জানা গিয়েছে।

ব্যারিকেড দেওয়া চলছে প্যান্ডেলে-প্যান্ডেলে, তবে নিয়ম মানা হচ্ছে কি

করোনা আবহে পুজো। তাই আগে থেকেই সচেতনতামূলক প্রচার চালাচ্ছিল সল্টলেক এফডি ব্লক পুজো কমিটি। কলকাতা হাইকোর্টের নির্দেশের পরই মণ্ডপের সামনে বাঁশের ব্যারিকেড তৈরি করা হয়েছে। ঝুলিয়ে দেওয়া হয়েছে 'নো এন্ট্রি' বোর্ড। এবার অন্যান্য পূজা কমিটি ও আদালতের নির্দেশ মেনে ঘিরতে শুরু করেছে পূজা মন্ডপ।

ব্যারিকেড দেওয়া চলছে প্যান্ডেলে-প্যান্ডেলে, তবে নিয়ম মানা হচ্ছে কি

পাশাপাশি, কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী, পুজো উদ্যোক্তাদের ১৫ থেকে সর্বাধিক ২৫ জনের তালিকাও টানানো হয়েছে মন্ডপের বাইরে। সব মিলিয়ে হাইকোর্টের নির্দেশ পালনে, পুজো উদ্যোক্তারা তৎ‍পর।

ব্যারিকেড দেওয়া চলছে প্যান্ডেলে-প্যান্ডেলে, তবে নিয়ম মানা হচ্ছে কি

অন্যদিকে আদালতের এই নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করতে তৎপর পুলিশ-প্রশাসন। সোমবারই পুজোকে কেন্দ্র করে নবান্নে একটি উচ্চ পর্যায়ের বৈঠকের পর এদিন থেকে ময়দানে কোমর বেঁধে নেমে পড়েছে পুলিশ প্রশাসন। মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়, স্বরাষ্ট্র সচিব, রাজ্য পুলিসের ডিজি, কলকাতার পুলিস কমিশনারের নির্দেশ মেনে এদিন প্রত্যেক প্যান্ডেলে প্যান্ডেলে সাদা ও খাকি পোশাকের পুলিশ। রীতিমতো ফ্রিতে দিয়ে মেপে ৫ মিটার ও ১০ মিটার দূরত্ব যাচাই করে দেখছেন তারা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+