পুজোর থিম 'উঁকিঝুঁকি', কুমোরটুলি পার্কের পুজোয় এবার থাকছে নয়া চমক
এতদিন ইউএফও ককপিট-এর উপরে বসেই পৃথিবীতে নজরদারির বহু ঘটনা হলিউড বা বলিউডের সিনেমায় দেখে এসেছে বাংলার মানুষ।
এতদিন ইউএফও ককপিট-এর উপরে বসেই পৃথিবীতে নজরদারির বহু ঘটনা হলিউড বা বলিউডের সিনেমায় দেখে এসেছে বাংলার মানুষ। দেখেছে মঙ্গলগ্রহ নিয়ে তৈরি রোমাঞ্চকর সিনেমাও। সংবাদ মাধ্যমের সাহায্যে সাম্প্রতিক চন্দ্রযান ২ ও ল্যান্ডার বিক্রমকে নিয়েও একাধিক তথ্য জানতে পেরেছে। এবার সেই সবটাই লাইভ চাক্ষুষ করতে পারবেন কুমোরটুলি পার্কে আগত দর্শনার্থীরা।

সমগ্র বিশ্বব্রহ্মাণ্ডের চলমান গ্রহাণুপুঞ্জকে এবার তাদের পুজোর থিম 'উঁকিঝুঁকি' র মাধ্যমে তুলে ধরতে চলেছেন কুমোরটুলি পার্কের দুর্গাপুজার উদ্যোক্তারা। তৈরি হচ্ছে পৃথিবীর আকৃতির মণ্ডপও।
এই অভিনব ভাবনা রুপায়ন করেছেন শিল্পী চন্দন পাল। শিল্পী জানান, 'এই বছর পুজো ২৭ বছরে পদার্পণ করেছে। তাই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। এবার এটি কেবলমাত্র একটি পুজো নয় একটা শিল্পকলা প্রদর্শনের একটা সেরা পুজো মন্ডপের আকার দেওয়া হবে।
এই পৃথিবী ও তার বাইরে যে গ্রহপুঞ্জ রয়েছে সেখানেও প্রাণের অস্তিত্ব রয়েছে সেই বিষয়টিকেই দর্শকদের সামনে তুলে ধরার চেষ্টা করা হচ্ছে।' উত্তর কলকাতার অত্যন্ত নামে পুজো কুমোরটুলি পার্কে প্রবেশ করলেই সম্পূর্ণ অন্য এক জগতে দেখতে পাবেন দর্শকরা। মহাজাগতিক ভাবনায় নতুনত্ব থিম 'উঁকিঝুঁকি' থাকলেও প্রতিমায় সাবেকিয়ানার কোন পরিবর্তন হচ্ছে না।

প্রতিমা তৈরি করছেন শিল্পী নব পাল। প্রতিমার উচ্চতা ১৬ থেকে ১৭ ফুট এবং চওড়া ১৮ থেকে ১৯ ফুট। থিমের সঙ্গে সামঞ্জস্য রেখেই বিশেষ মেটালিক রং ব্যবহার করা হচ্ছে প্রতিমার গায়ে।
কুমোরটুলি পুজোর সাধারণ সম্পাদক সুবীর চট্টোপাধ্যায় জানান, 'এবারের থিম বাচ্চাদের কাছে অন্য আকর্ষণ হতে চলেছে। গোটা একটি পৃথিবী থাকছে। এছাড়াও থাকবে অন্যান্য গ্রহ উপগ্রহও। থাকছে চন্দ্রযান, রকেট, ইউএফও, ভিনগ্রহ এলিয়েন সহ মহাজগতিক অনেক কিছুই যা চাক্ষুষ করবেন দর্শকরা। বিশেষ করে এবারের প্যান্ডেল আলাদাভাবে আকর্ষণ তৈরি করতে চলেছে বাচ্চাদের মনে। সত্যিই এক অজানা জগতে এর ছোঁয়া মিলবে এবারের পুজো মণ্ডপ।
তিনি আরও বলেন, 'পৃথিবীতে ভিনগ্রহের প্রাণী এলিয়েনর বিষয়ে অনেকেই জানেন। সেই ভিনগ্রহের প্রাণীরা কিভাবে পৃথিবীর বুকে সর্বজনীন দুর্গাপুজো দেখতে সে আনন্দে মেতে উঠেছে তা বোঝাতেই মন্ডপের একটি অংশে এলিয়েনদের মিলে ধরা হবে এখানে। মূলত দেখানো হবে এলিয়েনরা কিভাবে তাদের উন্নত প্রযুক্তি ব্যবহার করে পুজো দেখছে।












Click it and Unblock the Notifications