করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে কড়া পদক্ষেপ, সিল করা হল পূর্ব কলকাতার হটস্পট এলাকা

করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে কড়া পদক্ষেপ, সিল করা হল পূর্ব কলকাতার হটস্পট এলাকা

করোনা ভাইরাসের মোকাবিলায় যে ১৭০ টি হটস্পট চিহ্নিত করা হয়েছে তারমধ্যে রাজ্যের সাতটি জায়গা রয়েছে। দ্বিতীয় দফার লকডাউন কড়া করতে শেষে চরম পদক্ষেপ করল রাজ্য সরকার। পূর্ব কলকাতার হটস্পট চিহ্নিত এলাকা সম্পূর্ণ সিল করে দেওয়া হল।

সিল হটস্পট এলাকা

সিল হটস্পট এলাকা

করোনা সংক্রমণে পূর্ব কলকাতার বিস্তীর্ণ এলাকা হটস্পট হিসেবে চিহ্নিত করা হয়েছে। সংক্রমণ রুখতে তাউ রাজাবাজার, মানিকতলা, কাঁকুরগাছি, নারকেলডাঙা সিল করে দেওয়া হল। বড় রাস্তায় থেকে এই এলাকায় ঢোকার সব গলি বন্ধ করে দেওয়া হয়েছে। এখানকার বাসিন্দাদের বাড়ির বাইরে বেরতে হলে পুলিসের অনুমতি লাগবে বলে জানানো হয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে নারকেলডাঙা মেন রোডও। সরিয়ে দেওয়া হয়েছে এই সব এলাকার সব বাজারও।

করোনা মোকাবিলায় কড়া রাজ্য

করোনা মোকাবিলায় কড়া রাজ্য

করোনা মোকাবিলায় গোটা দেশেই কড়া পদক্ষেপ বিয়েছে বিভিন্ন রাজ্য সরকার। তাতে সামিল হয়েছে পশ্চিমবঙ্গও। ভিড় কমাতে বিধাননগরের তিনটি বাজার ৫ দিনের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। আজ থেকে সেইসব বাজার বন্ধ থাকছে। জগৎপুর বাজার, জ্যাংরা বাজার বন্ধ রাখা হচ্ছে। কড়া পুলিসি প্রহরা দেওয়া হচ্ছে সেখানে।

রাজাবাজার, নারকেল ডাঙায় লকডাউন উপেক্ষা

রাজাবাজার, নারকেল ডাঙায় লকডাউন উপেক্ষা

এর আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের পক্ষ থেকে রাজাবাজারস নারকেল ডাঙায় লকডাউন মানা হচ্ছে না বলে রাজ্য সরকারকে চিঠি দেওয়া হয়েছিল। এই নিয়ে রাজ্য সরকারের কাছে রিপোর্টও তলব করেছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। এই নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলও সরব হয়েছিল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+