জীবাণু নাশক টানেল, করোনা সংক্রমণ দমনে নয়া নতুন প্রচেষ্টা কলকাতায়
করোনা ভাইরাসের সংক্রমণে বাড়ছে পশ্চিমবঙ্গেও। পরিস্থিতি মোকাবিলায় অভিনব উদ্যোগ কলকাতার নিউ মার্কেট এলাকায়।
করোনা ভাইরাসের সংক্রমণে বাড়ছে পশ্চিমবঙ্গেও। পরিস্থিতি মোকাবিলায় অভিনব উদ্যোগ কলকাতার নিউ মার্কেট এলাকায়। সেখানে জীবাণুনাশক টানেল তৈরি করা হয়েছে। যার মধ্য দিয়ে প্রবেশ করতে হচ্ছে প্রত্যেককে। আর যেই সেই টানেলে কেউ প্রবেশ করছেন সঙ্গে সঙ্গে জীবাণু নাশক স্প্রে হচ্ছে তাঁর গায়ে।

করোনা দমনে জীবাণু নাশক টানেল
হাত ধোয়া, মাস্ক পরা এসব কিছুর উর্ধ্বে উঠে এবার নয়া উদ্যোগ দেখা গেল কলকাতার নিউ মার্কেট এলাকায়। সেখানকার বাজারে তৈরি করা হয়েছে জীবাণুনাশক টানেল। বাজারে কেউ এলেই সেখান দিয়ে প্রবেশ করতে হচ্ছে। আর সঙ্গে সঙ্গে স্প্রে হচ্ছে জীবাণুনাশক। হাইড্রোজেন পারঅক্সাইড দিয়ে তৈরি করা হয়েছে এই জীবাণু নাশক। টানেলের ভেতরে সেন্সর বসানো আছে যার কারণে কোনও ব্যক্তি প্রবেশ করার সঙ্গে স্প্রে হয়ে যাচ্ছে।

পুরসভার দাবি
যদিও কলকাতা পুরসভার কাছেই তৈরি হয়েছে েই জীবাণু নাশক টানেল। কিন্তু তারপরেই শহরের অন্য কোনও জায়গায় এই টানেল তৈরি করা নিয়ে এখনই কোনও উদ্যোগ নিতে চায় না পুরসভা। হাইড্রোজেন পারঅক্সাইকে কোনও খারাপ প্রভাব পড়বে কিনা সেটা জানার পরেই এই উদ্যোগ নেওয়ার কথা ভাবা হবে বলে পুরসভার পক্ষ থেকে জানানো হয়েছে।

রাজ্যে বাড়ছে সংক্রমণ
এদিকে করোনা ভাইরাসের সংক্রমণ রাজ্যে বাড়তে শুরু করেছে। শহরের দুই ভিখারির শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ পাওয়ার পর উদ্বেগ আরও বেড়েছে। একই সঙ্গে মৃতের সংখ্যাও বেড়ে ৫ হয়ে গিয়েছে। করোনা ভাইরাসের সংক্রমণ থেকে দূরে থাকার জন্য বারবার রাজ্য বাসীকে ঘরে থাকার অনুরোধ জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।












Click it and Unblock the Notifications