এবার অনেক কাকু-জেঠু বেরোবে! ক্ষেপে আছে সবাই, অভিষেককে নিশানা দিলীপ ঘোষের

জয় শ্রী রাম শ্লোগান কে শুনেছে? তিনি তো মিডিয়ায় চোর চোর শ্লোগান শুনেছেন। উনি বলছেন, যেখানে যাচ্ছেন, মানুষ নাকি জয় বাংলা বলছে। উনি সব শ্লোগান শুনতে পাচ্ছেন। শুধু চোর শ্লোগানটা শুনতে পাচ্ছেন না? কুড়মি বিক্ষোভে জয় শ্রী রাম স্লোগান শোনা নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অভিযোগে এমনটাই প্রতিক্রিয়া দিলীপ ঘোষের।

তিনি ইকো পার্কে প্রাতর্ভ্রমণে গিয়ে তিনি প্রশ্ন করেছেন, এতো রাতে কী করতে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছেন ? তিনি কি জানেন, জঙ্গলমহলের মানুষ শান্তিপ্রিয়, সন্ধের মধ্যে ঘুমিয়ে পড়েন? দিলীপ ঘোষ বলেন, তিনি জঙ্গলমহলের ছেলে। কোনও সুস্থ মানুষ রাতে জঙ্গলে বেরোয় না।

এবার অনেক কাকু-জেঠু বেরোবে! ক্ষেপে আছে সবাই, অভিষেককে নিশানা দিলীপ ঘোষের

মন্ত্রী বীরবাহা হাঁসদার গাড়ি ভাঙা প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, গাড়ি ভাঙা এ রাজ্যে একটা পরম্পরা। তাঁর নিজের গাড়ি ১০ থেকে ১২ বার ভেঙেছে। তিনি তো কখনও এ নিয়ে তৃণমূল কংগ্রেসকে দুঃখ প্রকাশ করতে দেখেননি। কারণ তাদের লোকেরাই ভেঙেছে।

তিনি অভিযোগ করেছেন, তৃণমূল জঙ্গলমহলে গিয়ে কুড়মিদের বারবার করে অপমান করছে। ১২ বছর ক্ষমতায় আছে। এদের এক ফোঁটা খাবার-জল দিতে পারেননি। কেন্দ্রের পাঠানো রেশনটাও এরা ভাল করে পায় না। আবাস যোজনার টাকা লুঠ হয়ে গেছে। ওরা কী দোষ করেছে? তারপর ধোঁকা দিলেছে।

দিলীপ ঘোষ বলেন, কুড়মিদের আদিবাসী স্বীকৃতির জন্য চিঠি দিয়েছিলেন। দেখা গিয়েছে সেই চিঠি দিল্লিতে পাঠানোই হয়নি। তাঁর বাড়িতে পুরুলিয়া থেকে বাসে করে লোক পাঠানোর অভিযোগও করেছেন দিলীপ ঘোষ। তিনি অভিযোগ করেছেন, অজিত মাহাতোকে টাকা দিয়ে ২০ থেকে ২৫ হাজার টাকা দিয়ে বাস ভাড়া করে তাঁর খড়গপুরের বাংলোতে লোক পাঠানো হয়েছিল।

তিনি প্রশ্ন করেছেন, ওই এই টাকা কোথা থেকে এলো ? তৃণমূলের নেতারা হাসাহাসি করেছিল, দিলীপ ঘোষের বাড়িতে হামলা করা গিয়েছে। তিনি অভিযোগ করেন, একবার সাওতাল ক্ষ্যাপাচ্ছেন, একবার কুড়মি ক্ষ্যাপাচ্ছেন। তৃণমূলের ওপরে গোর্খারা ক্ষেপে আছে। রাজবংশী ও মতুয়ারাও ক্ষেপে আছে।

দিলীপ ঘোষ বলেন, চালাকির রাজনীতির ফল ভুগতে হচ্ছে। গাড়িতে পাথর পড়তেই তাদের প্যান্ট ঢিলে হয়ে গেছে। তিনি যেখানেই যান, পিছনে গুন্ডা লেলিয়ে দেওয়া হয় বলেও অভিযোগ করে বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি বলেছেন, । এবার দেখ কেমন লাগে!

এবার অনেক কাকু-জেঠু বেরোবে! ক্ষেপে আছে সবাই, অভিষেককে নিশানা দিলীপ ঘোষের

তিনি অভিযোগ করেছেন, মুখ্যমন্ত্রী ওখানে এক পয়সার কাজ করেননি। আর কালীঘাটে বসে বলে দিচ্ছে জঙ্গলমহল হাসছে। ওনারও যোগ্য জবাব পাওয়ার দিন এসে গেছে। অভিষেক বলছে, ওরা নাকি কুড়মি ভোট পায় না। তাহলে পুরুলিয়া বাঁকুড়ায় কুড়মি এলাকায় ওরা ভোটে জিতল কী ভাবে? ভোটও নেবেন আবার অপমানও করবেন। এসব করার অধিকার কে দিয়েছে?

কুড়মিদের ৪৮ ঘন্টা সময়সীমা দেওয়া নিয়ে দিলীপ ঘোষ বলেন, ওনার ওখানে যাওয়ার দরকার কী? ওরা শান্তিতে আছে, থাকতে দিন না। গ্রামে গ্রামে জেলায় জেলায় বিস্ফোরণ হচ্ছে। বরং তিনি সেটা বন্ধ করুন। সেটা করার তাঁর দম নেই। জঙ্গলমহলের নিরীহ মানুষকে চমকাচ্ছেন, বলেছেন দিলীপ ঘোষ।

দিলীপ ঘোষ কটাক্ষ করে বলেছেন, কিস্যু করার ক্ষমতা নেই। বিড়ালের মতো চুপচাপ ওখান থেকে পালিয়ে আসতে হবে। ওনারা অনেক কিছুর সময় বেঁধে দেন। পিসিমনি বলেন এই করব, সেই করব। বিনা কারণে মানুষের জীবন চলে যাচ্ছে কত জায়গায়। সেখানে কিছু করার ক্ষমতা নেই। আর বঞ্চিত শোষিত মানুষ আন্দোলন করছে, আর তাদের চমকাচ্ছেন?

রক্ষাকবচের নামে মামলা বিলম্বিত করানোর জন্য ২৫ লাখ টাকা জরিমানা হয়েছে। এই চালাকি দিয়ে বিচার ব্যবস্থাকে দেরি করানো হচ্ছে বলেও অভিযোগ দিলীপ ঘোষের। তিনি বলেন, মানুষের ন্যায় পেতে দেরি হচ্ছে। তারপরেও লজ্জা নেই। বারবার যায়। সকালে বলে, আমাকে ফাঁসিতে ঝুলিয়ে দিন। সন্ধের পর আইনজীবী পাঠিয়ে কোটি কোটি টাকা খরচ করে রক্ষাকবচ চান।

দিলীপ ঘোষ বলেন, কোনও কবচ আর কাজ করবে না। সুজয় ভদ্র ওরফে কালীঘাটের কাকুকে আগামী মঙ্গলবার ইডির তলব। এব্যাপারে দিলীপ ঘোষ বলেন, অনেক কাকু জেঠু বেরোবে। সবাই পিসি দেখেছেন। এবার অনেক কাকু জেঠু বেরোবে । দেখি এবার কত কাকু আছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+