মাথায় সবসময় রাজনীতি, মনে ঘোরে কুচিন্তা! দুর্গাপুজোয় বিভেদ প্রসঙ্গে মমতাকে পাল্টা দিলেন দিলীপ ঘোষ

দুর্গা পুজোর উদ্বোধনে গিয়েও এড়ানো গেল না মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে সমালোচনা। উত্তর ২৪ পরগনার শ্যামনগরের নতুন পল্লিতে পুজোর উদ্বোধনে গিয়েছিলেন রাজ্য বিজেপির সভাপতি।

দুর্গা পুজোর উদ্বোধনে গিয়েও এড়ানো গেল না তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে সমালোচনা। উত্তর ২৪ পরগনার শ্যামনগরের নতুন পল্লিতে পুজোর উদ্বোধনে গিয়েছিলেন রাজ্য বিজেপির সভাপতি। সঙ্গে ছিলেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং এবং বিজেপি নেত্রী ফাল্গুনি পাত্র। দিলীপ ঘোষের অভিযোগ পুজো নিয়ে রাজনীতি করছেন মুখ্যমন্ত্রী।

'মমতার মনেই কুচিন্তা'

'মমতার মনেই কুচিন্তা'

দিলীপ ঘোষ বলেন, উনি সব জায়গাতেই বিভেদ তৈরি করে রেখেছেন। তাই ওনার মনে ওই কথাটাই উঠে আসে। পাল্টা দিলীপ ঘোষের প্রশ্ন দুর্গাপুজোয় বিভেদ তৈরি হবে কেন। বাঙালির উৎসব, সবাই একসঙ্গেই থাকেন। দিলীপ ঘোষ বলেন, তাঁর মাথায় সবসময় রাজনীতি থাকে, তাই তাঁর মনে কুচিন্তা আসে।

মমতা বলেছিলেন বিভেদ ছড়াতেই অমিত শাহ কলকাতায়

মমতা বলেছিলেন বিভেদ ছড়াতেই অমিত শাহ কলকাতায়

প্রসঙ্গত ১ অক্টোবর কলকাতায় এসেছিলেন অমিত শাহ। সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন এনআরসি নিয়ে বিভেদ ছড়াতেই অমিত শাহ এসেছিলেন।

এপ্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, শুরুটা করেন মমতা বন্দ্যোপাধ্যায়ই। দিলীপ ঘোষের অভিযোগ, মুসলিমদের জন্য আলাদা স্কুল, কলেজ, হাসপাতাল করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে উনার মনে পাপ থাকায় ওটাই সবার মধ্যে দেখেন বলে মন্তব্য করেন দিলীপ ঘোষ। তিনি বলেন, বিজেপি নেতাদের মনে কোনও পাপ নেই।

'সিবিআই-এর প্রতি ভরসা রাখুন'

'সিবিআই-এর প্রতি ভরসা রাখুন'

সারদা কাণ্ডে রাজীব কুমারের জামিন প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, সিবিআই-এর ওপর ভরসা রাখা উচিত। আদালত আদালতের কাজ করছে, আর সিবিআই সিবিআই-এর কাজ করছে, বলেছেন দিলীপ ঘোষ। সুপ্রিম কোর্টে নজরদারিতে সিবিআই তদন্তে তাদের ভরসা আছে বলে জানিয়েছেন তিনি।

শুধু শ্যামনগরেই নয়, নৈহাটি এবং কামারহাটি এলাকার বেশ কয়েকটি পুজোর উদ্বোধন তিনি করেছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+