শহরের বুকে চোখ ধাঁধানো বিশাল শঙ্খ, কলকাতার নয়া চমক সম্পর্কে জেনে নিন বিস্তারিত
কলকাতা শহরের নতুন অলঙ্কার। চোখ ধাঁধাচ্ছে বিশাল আকৃতির একটি শঙ্খ। কি সেই শঙ্খ। তাতো আছেই বা কি? সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে সেই চোখ ধাঁধানো বিশালাকৃতির শঙ্খ। সেই শঙ্খের নাম আসলে ধনধান্য অডিটোরিয়াম। রাতের শহরে ঝলমল করছে সেই শঙ্খ।
নিউটাউন পরিকল্পনা করে সাজিয়ে তুলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইকোপার্ক থেকে বিশ্ববাংলা অডিটোরিয়া ম, ওয়াক্স মিউজিয়াম, বিশ্ববাংলা গেট একাধিক জিসিজ দিয়ে সাজিয়ে তুলেছেন তিনি। রাস্তা জুড়ে রঙিন চিত্র। শহরের বুকে এবার নতুন অলঙ্কার ধনধান্যে স্টেডিয়াম। এমন স্থাপত্যের অডিটোরিয়াম ভারতে আর কোথাও নেই বললেই চলে। অথবা বিশ্বের কোথাও এই ধরনের শঙ্খ আকৃতিক অডিটোরিয়াম দেখা যায়নি।

৪০০ কোটি টাকা খরচ করে এই অডিটোরিয়ামটি ৈতরি করা হয়েছে। রাজ্যের পূর্ত দফতরের পরিকল্পনাতেই তৈরি করা হয়েছে অডিটোরিয়ামটি। অসাধারণ এর স্থাপত্য। আলিপুরে ৪ একর জমির উপরে তৈরি হয়েছে অডিটোরিয়ামটি। ফ্রান্স থেকে জিঙ্কশিট তৈরি করে শঙ্কের কারুকার্য করা হয়েছে। এটি সাজিয়ে তুলতে বিশেষ আলোক সজ্জার ব্যবহার করা হয়েছে। তার জন্য আলো আনা হয়েছে আয়ারল্যান্ড থেকে।
ধনধান্যে অডিটোরিয়ামটি বাইরের দিক থেকে যতটা সুন্দর ঠিক ততটা সুন্দর ভেতরের দিকেও। তিনটি অডিটোরিয়াম রয়েছে। তারমধ্যে একটি বড় আর বাকি দুটি ছোট ছোট। বড় অডিটোরিয়ামে একসঙ্গে ২০০০ জন বসতে পারবেন। আরা বাকি ২টি ছোট অডিটোরিয়ামে সাড়ে পাঁচশো থেকে সাড়ে তিনশো জন বসতে পারবেন।

এই অডিটোরিয়ামটি তৈরি করতে ৩৭০০ মেট্রিকটন স্টিলের ব্যবহার করা হয়েছে। শিল্পীদের থাকার ব্যবস্থাও রয়েছে এই অডিটোরিয়ামে। রয়েছে ১৫ শয্যার একটি ডরমিটারি। এছাড়াও রয়েছে ব্যাঙ্কোয়েট, ক্যাফেটেরিয়া, এবং গাডি রাখার পার্কিং। ২০০টি গাড়ি রাখার আন্ডারগ্রাউন্ড পার্কিং রয়েছে।

গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই অডিটোরিয়ামের উদ্বোধন করছেন তিনি। তারপরেই নিজের সোশ্যাল মিডিয়ায় অ্যাকাউন্টে সেই অডিটোরিয়ামের ছবি শেয়ার করেছেন তিনি। মাটি থেকে এর উচ্চতা ৬০০ ফুট। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে এই অডিটোরিয়ামের ছবি। বিশ্ববাংলা গেটের মতই মমতা সরকারের আরেকটি মাইলস্টোন হয়ে উঠেছে এই ধনধান্য অডিটোরিয়াম।












Click it and Unblock the Notifications