ঢাকের তালে মাকে বরণ করতে প্রস্তত উল্টোডাঙা সংগ্রামী
ঢাকের তালে মাকে বরণ করতে প্রস্তত উল্টোডাঙা সংগ্রামী
পুজোর আর মাত্র কটা দিন বাকি। করোনাময় পরিস্থিতিতেও শহর কলকাতায় থিম পুজোর আড়ম্বর চলছে মহা সমারোহে। মধ্য থেকে দক্ষিণ কি উত্তর কলকাতা, বড় বড় পুজো কমিটিগুলি প্রস্তুতি সারছে জোর কদমে। উত্তরের উল্টোডাঙা সংগ্রামীর পুজোর থিম বেশ কয়েক বছর ধরে দর্শকদের আকর্ষণ করছে। এ বছরও তার ব্যতিক্রম হবে না।

পুজো কমিটির এক সদস্য জানিয়েছেন যে এ বছর উল্টোডাঙা সংগ্রামী পুজোর থিম ঢাকের তালে মায়ের বরণ। পুজোর মণ্ডপ তৈরি হবে একট বিশাল ঢাকের আদলে। কারণ ঢাকের বাদ্যি ছাড়া পুজো অসম্পূর্ণ। মণ্ডপের চারপাশে থাকবে বহু ছোট ছোট ঢাক। প্রতি বছর প্রতিমা মণ্ডপের সঙ্গে সামঞ্জস্য রেখে তৈরি হলেও এ বছর প্রতিমা একেবারে সাবেকি হবে বলে জানা গিয়েছে। বাজেটও অত্যন্ত কম মাত্র পাঁচ লক্ষ টাকা। তবে সরকারের পুজো সংক্রান্ত যাবতীয় বিধি নিষেধ, যেমন তিনদিক খোলা মণ্ডপ, বাইরে থেকে প্রতিমা দর্শন, স্যানিটাইজার, মাস্ক, সামাজিক দুরত্ব সহ সব নিয়মই অক্ষরে অক্ষরে পালন করা হবে বলে জানিয়েছেন পুজো কমিটির উদ্যোক্তারা।












Click it and Unblock the Notifications