পুজোর মুখে বিধ্বংসী আগুনে দাউদাউ জ্বলছে ফ্যান্সি মার্কেট, আগুন নেভাতে যুদ্ধকালীন তৎপরতা

পুজোর মুখে ভয়াবহ আগুনে দাউদাউ করে জ্বলল খিদিরপুরের ফ্যান্সি মার্কেট। সোমবার রাত ন-টা নাগাদ পাঁচতলার গুদামে আগুন লাগে। দমকলের সাতটি ইঞ্জিন যুদ্ধকালীন তৎপরতায় আগুন নিয়্ন্ত্রণে আনে।

পুজোর মুখে ভয়াবহ আগুনে দাউদাউ করে জ্বলল খিদিরপুরের ফ্যান্সি মার্কেট। সোমবার রাত ন-টা নাগাদ পাঁচতলার গুদামে আগুন লাগে। দমকলের সাতটি ইঞ্জিন যুদ্ধকালীন তৎপরতায় আগুন নিয়্ন্ত্রণে আনে। দুর্গাপুজোর হাজার চলছে, ভিড়ে ঠাসা ছিল ফ্যান্সি মার্কেট। এই অবস্থায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়।

পুজোর মুখে বিধ্বংসী আগুনে দাউদাউ জ্বলছে ফ্যান্সি মার্কেট

ফ্যান্সি মার্কেটের পাঁচ তলার গুদামে প্রচুর দাহ্য পদার্থ মজুত ছিল। আগুন লেগে কালো ধোঁয়ায় ছেয়ে যায় পুরো এলাকা। ঘিঞ্জি এলাকা হওয়ায় দমকল পৌঁছতে সমস্যা তৈরি হয়। দমকলের সাতটি ইঞ্জিন আগুন নেভানোর চেষ্টা চালায়। খবর পেয়েই ঘটনাস্থলে যান মেয়র ফিরহাদ হাকিম।

মেয়র নিজে দাঁড়িয়ে থেকে আগুন নেভানোর কাজের তদারকি করেন। দমকলকর্মীরা যুদ্ধকালীন তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালান। প্রচুর দাহ্য পদার্থ মজুত থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। কী কারণে এই আগুন, তা জানার চেষ্টা চালাচ্ছে দমকল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+