রাজারহাটে যুবকের রক্তাক্ত দেহ উদ্ধার ঘিরে ঘনীভূত রহস্য
রাজারহাট থানা এলাকার শীলপোতা মোড়ে একটি খাল থেকে এক যুবকের রক্তাক্ত মৃতদেহ । ঘটনাকে ঘিরে উদ্ধার ঘিরে চাঞ্চল্য। মৃত যুবকের নাম খবিরুল গাজী (রাহুল)।
রাজারহাট থানা এলাকার শীলপোতা মোড়ে একটি খাল থেকে এক যুবকের রক্তাক্ত মৃতদেহ । ঘটনাকে ঘিরে উদ্ধার ঘিরে চাঞ্চল্য। মৃত যুবকের নাম খবিরুল গাজী (রাহুল)।বাড়ি মহম্মদ পুর গাজী পাড়ায়।শরীরের একাধিক জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে।গত শুক্রবার রাত থেকে নিখোঁজ ছিল।ঘটনার তদন্তে রাজারহাট থানার পুলিশ।আজ সকালে মাঠে কাজ করতে যাওয়ার সময় খালের মধ্যে মৃত দেহ দেখতে পায় স্থানীয় লোকজন।

এর পর মুহূর্তের মধ্যে খবর ছড়িয়ে পড়ে এলাকায়।খবর দেওয়া হয় নিউটাউন ও রাজারহাট থানায়।এর পরই লোকজন এসে মৃত দেহ চিন্নিত করে একটি পরিবার।জানা যায় মৃত যুবক স্থানীয় গাজী পাড়ার বাসিন্দা।গত শুক্রবার রাতে বাড়ি থেকে বের হয়।একটি ফোন আসে তার কাছে তার পরই বাড়ি থেকে বেরিয়ে যায়। নিউটাউন এর একটি স্কুল এ কাজ করতো এছাড়া ছাতুর ব্যবসাও করতো মৃত যুবক।পরিবারের অভিযোগ তার বন্ধুরাই রাতে ফোন করে ডেকে হয়তো তারাই তাকে পিটিয়ে খুন করে খালে ফেলে দিয়েছে।স্থানীয় দের অভিযোগ যেখানে বডি পাওয়া গেছে সেই জায়গায়টা ফাঁকা জায়গা এখানে দুষ্কৃতী দৌরাত্ম বেড়েছে।
এই বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হোক।রাজারহাট থানার পুলিশের বিরুদ্ধে ক্ষুব্ধ এলাকাবাসী এবং এই সব জায়গায় আলোর ব্যবস্থা নেই সেই কারণেই দুষ্কৃতীদের আনা গোনা দাবি জানিয়েছে স্থানীয়রা। পুলিশ সূত্রে খবর , খুন করা হয়েছে বলে প্রাথমিক অনুমান তবুও তারা ময়নাতদন্তের রিপোর্টের ওপর নির্ভর করছে।মৃত্যুর সঠিক কারণ জানার জন্য।গোটা ঘটনার তদন্ত শুরু করেছে রাজারহাট থানার পুলিশ।












Click it and Unblock the Notifications