ঘূর্ণিঝড় ইয়াসের কতটা প্রভাব পড়বে কলকাতায়, কোন এলাকা দিয়ে যাবে, পূর্বাভাস হাওয়া অফিসের
ঘূর্ণিঝড় ইয়াসের কতটা প্রভাব পড়বে কলকাতায়, কোন এলাকা দিয়ে যাবে, পূর্বাভাস হাওয়া অফিসের
শুধু আম্ফান নয়, আয়লার স্মৃতিও আছে কলকাতাবাসীর (kolkata)মনে। যা নিতেই তাঁরা জানতে চাইছেন, এবার কলকাতায় ঠিক কতটা প্রভাব পড়বে ঘূর্ণিঝড় ইয়াসের (cyclone yaas)। আবহাওয়া দপতর জানিয়েছে, সময় গেলে এব্যাপারে স্পষ্ট করা সম্ভব হবে। তবে ঘূর্ণিঝড়ের সম্ভাব্য আঘাত নিয়ে বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করেছে প্রশাসন।

ছুঁয়ে যাবে কলকাতাকে
গতবছর আম্ফানের সময় তার ল্যাজের ঝাপটায় তছনছ হয়েছিল কলকাতা। দিনের পর গাছ পড়ে থাকতে দেখা গিয়েছিল রাস্তা। ব্যাঘাত ঘটেছিল জলসরবরাহেও। আপাতত আবহবিদরা বলছেন, যদি ঘুর্ণিঝড় ২৬ মে দুপুরে আঘাত হানে, তাহলে সকালের দিক থেকেই তার প্রভাব সুরু হয়ে যাবে কলকাতায়। অতিভারী বৃষ্টির সঙ্গে ঝড়ের বেগ প্রায় ১০০ কিমি পর্যন্ত হতে পারে বলে প্রাথমিকভাবে পূর্বাভাস দেওয়া হয়েছে।

কান ঘেঁষে যেতে পারে ইয়াস
আবহাওয়া দফতরের তরফ থেকে এখনও পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, ২৬ মে ভোরে ইয়াস অবস্থান করতে পারে ২০.৮ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৮৭.৬ পূর্ব দ্রাঘিমাংশে। আর বিকেলে তা থাকতে পারে ২১.৮ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৮৭ পূর্ব দ্রাঘিমাংশে। এই সময় ঝড়ের বেগ থাকতে পারে যথাক্রমে ঘন্টায় ১৮৫ এবং ১৪৫ কিমি। সেই সময় ইয়াস থাকবে অতি প্রবল ঘূর্ণিঝড় হিসেবে।

মোবাবিলায় বৈঠক পুরসভার
ঘূর্ণিঝড় মোকাবিলায় ইতিমধ্যেই কলকাতা পুরসভা, সিইএসসি এবং পূর্ত দফতর বৈঠক করেছে। এই বৈঠকে ছিল কলকাতা পুলিশও। বিভিন্ন জায়গায় পরিস্থিতি মোকাবিলায় আলাদা আলাদা দলকে তৈরি রাখা হচ্ছে। ঝড়ের পরেই বিদ্যুৎ পরিষেবা নিরবিচ্ছিন্ন রাখতে কর্মীদের প্রস্তুর রাখছে সিইএসসি। শহরের বিপজ্জনক বাড়িগুলি থেকে বাসিন্দাদের সরিয়ে নিয়ে যাওয়ার প্রক্রিয়া শুরু করা হচ্ছে। অন্যদিকে আগের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে শহরের বিভিন্ন জায়গায় বিপজ্জনকভাবে থাকা গাছ কাটার শুরু করা হয়েছে। বড় হোর্ডিংও সরানো হচ্ছে।

কলকাতাতেও থাকবে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী
এবার কলকাতায় রাখা হচ্ছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর ১০ টি দলকে। এছাড়াও সিভিল ডিফেন্সের ১০ টি, বনদফতরের ১০টি এবং কলকাতা পুলিশের ২২ টি দলকে আলাদা করে রাখা হচ্ছে। এছাড়াও পুরসভার প্রত্যেক বরোতে আবাদা দল থাকবে। প্রাথমিকভাবে প্রস্তুতির কাজ অনেকটাই সম্পূর্ণ।












Click it and Unblock the Notifications