Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Cyclone Remal: রাস্তার জল ঢুকছে মেট্রো স্টেশনের প্ল্যাটফর্মে, জল থৈ থৈ পার্কস্ট্রিট মেট্রো স্টেশন

ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে বিপর্যস্ত মহানগর। শহরের একাধিক রাস্তা জলমগ্ন হয়ে রয়েছে। মেট্রো স্টেশনের প্ল্যাটফর্মে পর্যন্ত জল জমে গিয়েছে। পার্কস্ট্রিট মেট্রো স্লেশনের প্ল্যাটফর্মে সকাল থেকে জল ঢুকছে। রাস্তার জল ভেতরে ঢুকতে শুরু করে। পাম্প বসিয়ে সেই জল বের করছে মেট্রোরেল কর্তৃপক্ষ।

মেট্রো রেলের থার্ড লাইনে ৩৫০ ভোল্টের কারেন্ট থাকে। এই জল লাইনের মধ্যে চলে গেলে যেকোনও সময়ে বড় বিপদ ঘটতে পারে। এমনই আশঙ্কার পরিস্থিতি তৈরি হয়েছে। ফলে দীর্ঘক্ষণ বন্ধ ছিল পার্কস্ট্রিটে মেট্রো পরিষেবা। কিছুক্ষণ হল সেই পরিষেবা চালু হয়েছে।

Cyclone Remal

কলকাতা শহর জুড়ে জলযন্ত্রণার ছবি। উত্তর কলকাতা থেকে দক্ষিণ কলকাতা সর্বত্র একই ছবি। কোথাও হাঁটু জল তো কোথাও কোমড় সমান জল। ভয়ঙ্কর পরিস্থিতি চারিদিকে। সকাল থেকে রাস্তায় বাস-অটো-ট্যাক্সির দেখা মিলছে না। যা পাওয়া যাচ্ছে তাও চড়া ভাড়া। যাকে বলে সপ্তােহর প্রথম দিনেই নাকাল হতে হয়েছে অফিসযাত্রীদের।

কলকাতা শহরের লাইফলাইন বলা হয় মেট্রোরেলকে। সেই মেট্রোলের স্টেশনের ভেতরে জল ঢুকে যাওয়ার ঘটনা রীতিমতো উদ্বেগ বাড়িয়েছে শহরবাসীর। দুপুর প্রায় ১২ টা পর্যন্ত এই জলের কারণে মেট্রো পরিষেবা স্বাভাবিক করা যায়নি। কারণ যেভাবে পার্কস্ট্রিট স্টেশনের ভেতরে সাবওয়েতে জল ঢুকত শুরু করেছিল তাতে আতঙ্কের পরিস্থিতি তৈরি হয়েছিল। যেকোনও সময় লাইনের ভেতরে জল ঢুকে বড় বিপদ ঘটতে পারত। কিন্তু যুদ্ধকালীন তৎপরতায় মেট্রোরেল কর্তৃপক্ষ পরিস্থিতি সামাল দিয়েছে।

এদিকে দুর্যোগের বৃষ্টি এখনও জারি রয়েছে। প্রশ্ন উঠতে শুরু করেছে কলকাতা শহরর জলনিকাশি ব্যবস্থা নিয়ে। রাতভর বৃষ্টিতে যে ভাবে জল জমেছে শহরের বিভিন্ন রাস্তায় এখনও গোটা গরমকাল বাকি রয়েছে তখন কী পরিস্থিতি হবে । তখন তো বর্ষার বৃষ্টি আরও বাড়বে কী করবেন কলকাতার মানুষ।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+