এবার হাসপাতালে হচ্ছে কান্নাঘর! অভিনব উদ্যোগ নির্মল মাজির
এবার হাসপাতালে তৈরি হচ্ছে কান্নাঘর। কুকুরের ডায়ালিসিয়ের পর আবারও অভিনব এক উদ্যোগ নিচ্ছেন তৃণমূল বিধায়ক তথা চিকিৎসক নেতা নির্মল মাজি।
কলকাতা, ২৯ ডিসেম্বর : এবার হাসপাতালে তৈরি হচ্ছে কান্নাঘর। কুকুরের ডায়ালিসিয়ের পর আবারও অভিনব এক উদ্যোগ নিচ্ছেন তৃণমূল বিধায়ক তথা চিকিৎসক নেতা নির্মল মাজি। তাঁর উদ্যোগ মেডিকেল কলেজে শুরু হয়ে গিয়েছে কান্না ঘর নির্মাণের কাজ। মেডিকেল কলেজে পরীক্ষনীয়ভাবে এই কান্নাঘর তৈরির পর সুফল মিললে অন্যান্য হাসপাতালেও এই কান্নাঘর নর্মাণের উদ্যোগ নেওয়া হবে।
কিন্তু কেন হঠ্যাৎ হাসপাতালে কান্না ঘর নির্মাণের উদ্যোগ? তৃণমূল বিধায়ক নির্মল মাজির কথায়, কান্না মনের সকল ময়লা ধুয়ে জল করে দেয়। সমস্ত রাগ, দুঃখ, অভিমান সবই এক নিমেষে কমিয়ে দিতে পারে। এটা একটা থেরাপি, যার দ্বারা হাসপাতালে শান্তির পরিবেশ স্থাপন করা যায়। প্রায়ই হাসপাতালে ঘটে অশান্তির ঘটনা। রোগীর পরিবার ক্ষুব্ধ হয়ে ওঠে হাসপাতাল কর্তৃপক্ষের উপর। সেই অশান্তির বাতাবরণ লাঘব করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। নির্মলবাবুর বিশ্বাস, তাঁরা এই অভিনব উদ্যোগে সফল হবেন।

এর আগে এসএসকেএমে কুকুরের ডায়ালিসিস করে খবরের শিরোনামে উঠে এসেছিলেন তৃণমূলের বিতর্কিত এই বিধায়ক। এখন আবার তিনি কান্নাঘর নির্মাণের উদ্যোগ নিয়েছেন। কতটা সফল হবেন, তা ভবিষ্যৎ বলবে। কিন্তু তাঁর এই কান্নাঘরের উদ্যোগ হাস্যকর হবে না তো, এমন কথাঠ উঠে পড়েছে রাজৈনিতক মহলে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস












Click it and Unblock the Notifications