প্রাক্তন মেয়র এর পাড়ায় ত্রাণ বিলি সিপিএমের
প্রাক্তন মেয়রের পাড়ায় প্রাণ বিলিয়ে সিপিএমের
এবার ত্রাণ নিয়ে বঞ্চনা ও বৈষম্যের অভিযোগে প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়ের পাড়ায় সিপিএম নেতা মহম্মদ সেলিমরা। 'ত্রাণ নিয়ে বৈষম্য করা হচ্ছে। রং দেখে দেখে ত্রাণ দেওয়া হচ্ছেন বহু প্রান্তিক স্তরের মানুষ।' এমনই অভিযোগ তুললেন সিপিএম নেতা মহম্মদ সেলিম।

এই অভিযোগের পাশাপাশি এদিন শোভন চট্টোপাধ্যায়ের ১৩১ নম্বর ওয়ার্ডের ভ্যানচালক রিকশাচালক মুটে মজুরের মত ৩০০ প্রান্তিক পরিবারের মানুষের হাতে খাবার দাবার তুলে দেন তাঁরা।
এদিন কেন্দ্র ও রাজ্য সরকারের দিকে মূলত বঞ্চনা ও বৈষম্যের অভিযোগের আঙুল তুলে সিপিএমের পলিটব্যুরোর অন্যতম সদস্য মঃ সেলিম বলেন তিনটি বিপদ একসঙ্গে কর্ণ লকডাউন ঝড়। যা সাধারণ মানুষকে সরকার চিনতে সাহায্য করেছে। কোনরকম সরকারি ব্যবস্থা পরিকল্পনা না করেই এরকম সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার এর মধ্যে কেউ খাবারের ব্যবস্থা করছে আবার কেউ খাবার চুরি করছে।
তিনি আরো বলেন ঝরে মানুষের ঘর ভেঙে গেল তা নির্মাণের কথা না বলে শুধু ঘরে থাকতে বলছে তারা কোথায় থাকবে কীভাবে থাকবে তা নিয়ে কোন সরকার ভাবছে না। তিনি বলেন, আমাদের পন্থাই হল আগে মানুষকে বাঁচানোর আজ যখন সারা দেশজুড়ে মানুষ মারার পরিকল্পনা চলছে তখন আমরা এগিয়ে এসেছি মানুষকে বাঁচানোর প্রয়াস নিয়ে।
এদিন সেলিম ছাড়াও ত্রাণ বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন, দক্ষিণ ২৪ পরগনার সাধারণ সম্পাদক শফিক লাহিড়ী, রঞ্জন দাসগুপ্ত সহ সহ সিটু, ডিওয়াইএফআই এর অন্যান্য নেতা নেত্রীরা।












Click it and Unblock the Notifications