ইস্তেহারে রূপান্তকামীদের দাবি! তাঁদের নিয়ে জনসংযোগে সিপিএম প্রার্থী
রূপান্তকামীদের দাবি নিয়ে জনসংযোগ সিপিএম-এর। নির্দিষ্টভাবে বলতে গেলে উত্তর কলকাতার সিপিএম প্রার্থী কনিণীকা বোস ঘোষ-এর।
রূপান্তকামীদের দাবি নিয়ে জনসংযোগ সিপিএম-এর। নির্দিষ্টভাবে বলতে গেলে উত্তর কলকাতার সিপিএম প্রার্থী কনিণীকা বোস ঘোষ-এর। ইতিমধ্যেই নির্বাচনী ইস্তেহারে রূপান্তরকামীদের দাবিকে স্থান দিয়েছে তারা। ১৯৫৪ সালের বিশেষ বিবাহ আইন লাগু করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে সিপিএম-এর তরফে।

রূপান্তরকামীদের জন্য বিলে কয়েকটি বিষয়ের পরিবর্তন। দাবি উঠেছে অনেকদিন ধরেই। সেই ব্যাপারে ইস্তেহারে প্রতিশ্রুতি দিয়েছে সিপিএম। যার মধ্যে রয়েছে লিভ-ইন-এ থাকা রূপান্তরকামীদের আইনি স্বীকৃতি ও নিরাপত্তার বন্দোবস্ত, সমলিঙ্গে বিবাহের মতো বিষয়। রূপান্তকামীদের সঙ্গে যাতে কোনও বিভেদ না হয় সেইব্যাপারেও প্রতিশ্রুতি দিয়েছে সিপিএম।
রূপান্তকামীরা যে রাজনীতি ব্রাত্য নন, তা অবশ্য ইতিমধ্যেই প্রমাণিত। রূপান্তরকামী অপ্সরা রেড্ডিকে সাধারণ সম্পাদক করেছে কংগ্রেস। ছত্তিশগড়ে কংগ্রেসে যোগ দিয়েছেন রূপান্তকামী বীণা সিন্দ্রে।
সিপিএম অনেকদিন ধরেই রূপান্তরকামীদের দাবি নিয়ে সচেতন। এই পরিস্থিতিতে ভোটের আগে রূপান্তরকামীদের সঙ্গে সিপিএম প্রার্থীর বৈঠক নিঃসন্দেহে উল্লেখযোগ্য পদক্ষেপ। রিপন স্ট্রিটের লোকায়ত সমাজ ট্রাস্টে রবিবার দুপুরে রূপান্তরকামীদের সঙ্গে বৈঠক করবেন কলকাতা উত্তরের সিপিএম প্রার্থী।

-
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস












Click it and Unblock the Notifications