কলকাতায় ফের বাড়ল কন্টেইনমেন্ট জোনের সংখ্যা
কলকাতায় ফের বাড়ল কন্টেইনমেন্ট জোনের সংখ্যা
আবার বাড়ল কলকাতার কন্টেইনমেন্ট জোনের সংখ্যা। কিছুদিন আগেই এলাকার সংখ্যা কমে দাঁড়িয়েছিল একটিতে। তবে পুরসভার সদ্য প্রকাশিত তালিকা অনুযায়ী সেই সংখ্যা বেড়ে দাঁড়ালো তিন। নতুন কন্টেইনমেন্ট জোনের তালিকায় রয়েছে, গিরিশ পার্ক,টালিগঞ্জ ও ক্ষুদিরাম পল্লী শখের বাজার এর কিছু এলাকা৷

জানা গিয়েছে, পুরসভার গিরিশ পার্ক এলাকায় যে কন্টেইনমেন্ট জোন ছিল সেটি পুরসভার চার নম্বর বোরোর ২৬ নম্বর ওয়ার্ডের ১৩ - ২১ উমেশ দত্ত লেন৷ তবে নতুন তালিকায় এর সঙ্গে আরও দুটি নতুন এলাকা যুক্ত হল। পুরসভার ৮ নম্বর বোরোর ৮৭ নম্বর ওয়ার্ডের টালিগঞ্জের ১৩৫সি,এস পি মুখার্জি রোড৷ এখানকার একটি কমপ্লেক্স এলাকায় সংক্রমণ রয়েছে। অন্যটি হল পুরসভার ১৬ নম্বর বোরোর ১২৬ নম্বর ওয়ার্ডের ক্ষুদিরাম পল্লী শখের বাজার৷ এখানকার ক্ষুদিরাম পল্লী,মনসাতলার একটি বস্তি এলাকায় সংক্রমণ রয়েছে৷
এই রিপোর্ট হাতে আসতেই তৎপর হয় কলকাতা পুরসভা। বাঁশের ব্যারিকেট দিয়ে সম্পূর্ণ ঘিরে দেওয়া হয় সংক্রমিত বাড়ি গুলিকে। দিনভর মাইকিংয়ে প্রচার চালায় পুলিশ। পাশাপাশি যে বাড়ি গুলিকে সংক্রমিত আওতাভুক্ত করা হয়েছে সেখানে থেকেও যাতায়াত না করতে পারে তা নিশ্চিত করা হয়েছে স্থানীয় প্রশাসনের তরফে। অন্যদিকে, রাজ্যে সংক্রমন এবং মৃত্যুর নিরিখে এখনও শীর্ষে কলকাতা। সেক্ষেত্রে পুনরায় কন্টেইনমেন্ট জোনের সংখ্যা বৃদ্ধি চিন্তায় ফেলেছে প্রশাসনকে।












Click it and Unblock the Notifications