করোনা ভাইরাস থাবা বসাল সিবিআইয়ের দফতরে, সিল করে দেওয়া হল নিজাম প্যালেস
করোনা ভাইরাস থাবা বসাল সিবিআইয়ের দফতরে, সিল করে দেওয়া হল নিজাম প্যালেস
নবান্ন-র পর এবার সিবিআইয়ের দফতর নিজাম প্যালেসেও থাবা বসাল করোনা ভাইরাস। আক্রান্ত হয়েছে এক আধিকারিক। তারপরেই সিল করে দেওয়া হয়েছে নিজাম প্যালেস। জীবাণুনাশক স্প্রে করা হচ্ছে গোটা দফতরে।
কলকাতায় হু হু করে বাড়ছে করোনা সংক্রমণ।

নিজাম প্যালেস সিল
করোনা ভাইরাস এবার থাবা বসিয়েছে সিবিআইয়ের দফতরেও। আক্রান্ত হয়েছেন এক সিবিআই আধিকারিক। তারপরেই গোটা অফিস সিল করে জীবাণুমুক্ত করা হচ্ছে। গতকাল নবান্নেও এক আমলার সহকারী গাড়ির চালক করোনায় আক্রান্ত হয়েছেন। উদ্বেগ বাড়ছে শহরে।

আক্রান্ত ৯০০০-র কাছাকাছি
রাজ্যে করোনা ভাইরাসের সংক্রমণ প্রায় ৯ হাজারের কাছাকাছি পৌঁছে গিয়েছে। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৩৭২ জন। মারা গিয়েছেন ১০ জন। শুধুমাত্র কলকাতাতেই করোনা আক্রান্ত ৩০০০-র বেশি। এদিকে ৩০ জুন পর্যন্ত লকডাউন বাড়ানো হয়েছে।

সরকারি দফতরে নয়া নির্দেশিকা
করোনা সংক্রমণ থেকে সরকারি দফতরগুলিকে সুরক্ষিত রাখতে নয়া নির্দেশিকা জারি করেছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেছেন কোনও কর্মীর সর্দি-কাশি হলে অফিসে আসার প্রয়োজন নেই। তিনি যেন বাড়িতে থেকেই কাজ করেন। এতে বিপদ কমবে এমনই আশা করছেন তিনি।

নবান্নে করোনা সংক্রমণ
এদিকে নবান্নে করোনা সংক্রমণ বেড়েই চলেছে এক আমলা সহ চার গাড়ির চালক করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। মুখ্যমন্ত্রীর দফতর যে ফ্লোরে সেই ১৪ তলাতে করোনা সংক্রামিত হয়েছেন এক গাড়ির চালক। আতঙ্কে বন্ধ করে দেওয়া হয়েছে সেই ফ্লোরের চায়ের ক্যান্টিনও।












Click it and Unblock the Notifications