কলকাতায় বাড়ল করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা, একধাক্কায় ৪ থেকে ৭-এ
কলকাতায় করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা একধাক্কায় ৪ থেকে বেড়ে হল ৭। এদিন পরীক্ষায় নতুন করে তিনজনের শরীরে করোনা ভাইরাসের হদিশ পাওয়া যায়।
কলকাতায় করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা একধাক্কায় ৪ থেকে বেড়ে হল ৭। এদিন পরীক্ষায় নতুন করে তিনজনের শরীরে করোনা ভাইরাসের হদিশ পাওয়া যায়। কলকাতায় দ্বিতীয় যে তরুণের দেহে সংক্রমণ হয়েছিল তাঁরই বাবা-মা ও পরিচারিকা এবার করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

লন্ডন থেকে ফিরেছিলেন বালিগঞ্জের তরুণ
কলকাতায় তিনি দ্বিতীয় করোনা ভাইরাসে আক্রান্ত। কিন্তু তিনি ফিরেছিলেন লন্ডন থেকে। ১৩ মার্চ লন্ডন থেকে ফিরেছিলেন তিনি। ছিলেন হোম কোয়ারেন্টাইনে। করোনার উপসর্গ দেখা দেওয়ার তাঁকে বৃহস্পতিবার বেলেঘাটা আইডিতে ভর্তি করানো হয়েছিল। দেশের ২ রাজ্যে থাকা এই তরুণের অপর দুই বন্ধুও করোনা ভাইরাসে আক্রান্ত।

বাবা-মা-পরিচারিকাও করোনা ভাইরাসে আক্রান্ত
এই তরুণের বাবা-মা এবং পরিচারিকাও করোনা ভাইরাসে আক্রান্ত। বৃহস্পতিবারই তাঁদের পাঠানো হয়েছিল রাজারহাটের কোয়ারেন্টাইন সেন্টারে। এরপর তাঁদের নমুনা পরীক্ষা করা হয়। রবিবার সেই রিপোর্ট আসার পরেই তিনজনকে আনা হয়েছে বেলেঘাটা আইডিতে।

কলকাতায় এখন আক্রান্ত সাতজন
এখন কলকাতায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বেলেঘাটা আইডিতে ভর্তি রয়েছেন ছয়জন। এই তরুণ এবং তাঁর বাবা-মা-পরিচারিকাও এক অন্তর্ভুক্ত। অপর এক ব্যক্তি সল্টলেকের এক বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন।

তরুণের সংস্পর্শে আসা বাকিদের খোঁজে তদন্ত
জানা গিয়েছে ওই তরুণ বাইপাসের ধারে একটি ধাবায় গিয়েছিলেন। সেই ধাবার কর্মীদের হোম আইসোলেশনে পাঠানো হয়েছে। আর কেউ সেই তরুণের সঙ্গে মিলিত হয়েছিলেন কিনা তারও খোঁজ চলছে।












Click it and Unblock the Notifications