Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

বাংলার ৩ জেলায় করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে সক্রিয় ৪০-এর নিচে, একনজরে পরিসংখ্যান

বাংলার ৩ জেলায় করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে সক্রিয় ৪০-এর নিচে, একনজরে পরিসংখ্যান

বাংলার ৩ জেলায় করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে রয়েছে। সক্রিয়ের সংখ্যাও ৪০-এর নিচে। মাত্র ১ জন করে করোনা আক্রান্ত হয়েছে উত্তর দিনাজপুর ও পুরুলিয়ায়। আর মুর্শিদাবাদে এদিন করোনা আক্রান্ত ৩ জন। তিন জেলাতেই করোনা সক্রিয়ের সংখ্যা ৪০-এর নিচে। উত্তর দিনাজপুরে সক্রিয় ৪০ জন। আর পুরুলিয়ায় সক্রিয় ২৯ জন। সবথেকে কম সক্রিয় ২২ জন মুর্শিদাবাদে। মোট ৯ জেলায় ১০-এর নিচে দৈনিক সংক্রমণ। ৬ জেলায় ১০০-র নিচে করোনা সক্রিয়।

কলকাতা ও উত্তর ২৪ পরগনায় করোনা

কলকাতা ও উত্তর ২৪ পরগনায় করোনা

মঙ্গলবার বাংলায় করোনা আক্রান্তের সংখ্যা ৫৩৭। কলকাতায় এদিন করোনা সংক্রমিতের সংখ্যা ১০৮ জন। উত্তর ২৪ পরগনায় ৯৮ জন করোনা আক্রান্ত হয়েছেন। কলকাতার সংক্রমণ ছাপিয়ে গিয়েছে উত্তর ২৪ পরগনাকে। কলকাতা ও উত্তর ২৪ পরগনা- দুই জেলারই দৈনিক সংক্রমণ ১০০-র আশেপাশে। সক্রিয়ের সংখ্যায় উত্তর ২৪ পরগনার থেকে সামান্য এগিয়ে কলকাতা।

একনজরে কলকাতার করোনা পরিসংখ্যান

একনজরে কলকাতার করোনা পরিসংখ্যান

এদিন পর্যন্ত কলকাতায় মোট করোনা আক্রান্ত ৩১৫৩৬৬। এদিন কলকাতায় ১০৮ জন করোনা আক্রান্ত হয়েছেন। এখন পর্যন্ত কলকাতায় মৃত্যু হয়েছে ৫০৪৩ জনের। এদিন মৃত্যু হয়েছে ৩ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ৩০৯০০২ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ১৩২১ জন। এদিন কলকাতায় করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ৯৭ জন।

উত্তর ২৪ পরগনায় করোনা পরিসংখ্যান

উত্তর ২৪ পরগনায় করোনা পরিসংখ্যান

উত্তর ২৪ পরগনা জেলায় এখন পর্যন্ত করোনা আক্রান্ত ৩২৪২৪৭ জন। এদিন আক্রান্ত হয়েছেন ৯৮ জন। মৃত্যু হয়েছে মোট ৪৬৯০ জনের। এদিন মৃত্যু হয়েছে ৩ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ৩১৮২৭৬ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ১২৮০ জন। এদিন করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ৯১ জন।

দক্ষিণ ২৪ পরগনা ও হাওড়া-হুগলি

দক্ষিণ ২৪ পরগনা ও হাওড়া-হুগলি

দক্ষিণ ২৪ পরগনা আক্রান্তের নিরিখে এখন তিন নম্বরে। দক্ষিণ ২৪ পরগনায় ৩৬ জন বেড়ে মোট আক্রান্তের সংখ্যা হয়েছে ৯৮৬৬২ জন। হাওড়ায় আক্রান্ত ৯৬৪৫১ জন। এদিন আক্রান্ত হয়েছেন ৩১ জন। হুগলিতে ৩৬ জন বেড়ে আক্রান্ত ৮৩৯২৪ জন।

কোন জেলায় দৈনিক কত সংক্রমণ

কোন জেলায় দৈনিক কত সংক্রমণ

আলিপুরদুয়ারে ৮ জন, কোচবিহারে ১০ জন, দার্জিলিংয়ে ২৫ জন, কালিম্পংয়ে ৪ জন, জলপাইগুড়িতে ১৭ জন, উত্তর দিনাজপুরে ১ জন, দক্ষিণ দিনাজপুরে ৭ জন, মালদহে ৯ জন, মুর্শিদাবাদে ৩ জন, নদিয়ায় ৩২ জন, বীরভূমে ৩ জন, পুরুলিয়ায় ১ জন, বাঁকুড়ায় ১০ জন, ঝাড়গ্রামে ৯ জন, পশ্চিম মেদিনীপুরে ২৩ জন, পূর্ব মেদিনীপুরে ৩৫ জন, পূর্ব বর্ধমানে ১৮ জন, পশ্চিম বর্ধমানে ১৩ জন আক্রান্ত হয়েছেন এদিন।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+