প্রজাতন্ত্র দিবসে দেশের বিকৃত মানচিত্র পোস্ট ঘিরে বিতর্ক, বিজেপির অভিযোগে মামলার নির্দেশ ফিরহাদের

প্রজাতন্ত্র দিবসের কলকাতা পুরসভার তরফ থেকে যে শুভেচ্ছা বার্তা দেওয়া হয়েছে, তাতে ভারতের বিকৃত মানচিত্র ব্যবহারের অভিযোগ। যেখানে আকসাই চিন এবং পাক অধিকৃত কাশ্নীরকে বাদ দেওয়া হয়েছে।

প্রজাতন্ত্র দিবসে সোশ্যাল মিডিয়ায় কলকাতা পুরসভার তরফ থেকে যে শুভেচ্ছা বার্তা দেওয়া হয়েছে, তাতে ভারতের বিকৃত মানচিত্র ব্যবহারের অভিযোগ। যেখানে আকসাই চিন এবং পাক অধিকৃত কাশ্নীরকে বাদ দেওয়া হয়েছে। আর তা নিয়ে প্রশ্ন তুলেছে বিজেপি। যদিও মেয়রের অভিযোগ ওয়েবসাইট হ্যাক করেই বিষয়টি করা হয়েছে। মামলার নির্দেশ দিয়েছেন তিনি।

ভারতের ম্যাপে নেই পিওকে এবং আকসাই চিন

ভারতের ম্যাপে নেই পিওকে এবং আকসাই চিন

প্রজাতন্ত্র দিবসে কলকাতা মেয়রের ছবি দিয়ে পুরসভা পুরসভার শুভেচ্ছা বার্তা। তাতেই কিনা বাদ পিওকে এবং আকসাই চিন। যা নিয়ে শোরগোল শুরু হয়ে যায়। সরিয়ে নেওয়া হয় বিতর্কিত মানচিত্র।

বিজেপির অভিযোগ

বিজেপি অভিযোগ করেছে কলকাতার মেয়রের প্রশ্রয়েই ঘটনাটি ঘটেছে।

মেয়রের দাবি

মেয়রের দাবি

বিষয়টি নিয়ে শোরগোল শুরু হতেই মেয়র জানান, পুরসভার সাইটের পাশাপাশি সোশ্যাল মিডিয়া হ্যাক করে বিষয়টি করা হয়েছে। তিনি বিষয়টি নিয়ে মিউনিসিপ্যাল কমিশনারের সঙ্গে কথা বলেন। পাশাপাশি নিউমার্কেট থানায় মামলা দায়েরের নির্দেশও দেন তিনি। বিষয়টি নিয়ে জয়েন্ট সিপি ক্রাইনের সঙ্গে কথা বলেন তিনি।

দিন কয়েক আগে পুরসভার ওয়েবসাইট হ্যাকের অভিযোগ

দিন কয়েক আগে পুরসভার ওয়েবসাইট হ্যাকের অভিযোগ

দিন কয়েক আগে কলকাতা পুরসভার ওয়েবসাইট হ্যাকের অভিযোগ উঠেছিল। কলকাতা পুরসভার ওয়েবসাইটে এনপিআর সংক্রান্ত তথ্য দেখা যাওয়ার পরেই মেয়র এই অভিযোগ করেছিলেন। মেয়র বলেছিলেন পুরসভার মধ্যেই কেউ এই কাজ করেছিলেন। কেননা ফিঙ্গার প্রিন্ট ছাড়া কম্পিউটার ফোলা বা ওয়েবসাইট বদল করা যায় না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+