Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

সোমনাথ চট্টোপাধ্যায় রাজনীতির চোরাগলিতে বিচরণ করেননি! প্রতিক্রিয়া অধীর চৌধুরীর

ভারতীয় রাজনীতির একজন বিবেকবান রাজনীতিক ছিলেন সোমনাথ চট্টোপাধ্যায়। বেলভিউ হাসপাতালে সোমনাথ চট্টোপাধ্যায়ের প্রতি শেষ শ্রদ্ধা জানাতে গিয়ে এমনটাই মন্তব্য করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী।

ভারতীয় রাজনীতির একজন বিবেকবান রাজনীতিক ছিলেন সোমনাথ চট্টোপাধ্যায়। বেলভিউ হাসপাতালে সোমনাথ চট্টোপাধ্যায়ের প্রতি শেষ শ্রদ্ধা জানাতে গিয়ে এমনটাই মন্তব্য করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। শুধু রাজ্যের নয়, দেশের ক্ষতি বলেও মন্তব্য করেছেন অধীর চৌধুরী।

নীতি-আদর্শ বিসর্জন দেননি সোমনাথ চট্টোপাধ্যায়, বললেন অধীর

বর্তমান রাজনীতিতে আয়ারাম-গায়ারামের খেলা। কিন্তু রাজনীতির নীতি-আদর্শ বিসর্জন দেননি। রাজনীতির চোরাগলিতেও বিচরণ করেননি সোমনাথ চট্টোপাধ্যায়। মন্তব্য করেছেন অধীর চৌধুরী।

নিজের সাংসদ জীবনে সোমনাথ চট্টোপাধ্যায়কে সাংসদ এবং অধ্যক্ষ হিসেবে পেয়েছেন অধীর চৌধুরী। সাংসদ হিসেবে বিরোধীপক্ষকে যুক্তিবানে পরাজিত করতে দেখেছেন সোমনাথ চট্টোপাধ্যায়কে।

সোমনাথ চট্টোপাধ্যায় ছিলেন পিতৃসম। এমনটাও বলেছেন অধীর চৌধুরী। লোকসভার অধ্যক্ষ থাকাকালীন সময়ে একটি ঘটনার কথাও উল্লেখ করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি। যার জন্য তিনি ধমকও খেয়েছিলেন তাঁর কাছে। ধমকের পর তিনি নিজের ভুল শুধরে নিয়েছিলেন বলে জানিয়েছেন তিনি।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+