স্বাধীনতা দিবসে রেড রোডে জাতীয় পতাকা উত্তোলন মুখ্যমন্ত্রীর! প্রথা ভেঙে আদিবাসী নৃত্যে পা মেলালেন মমতা
সাধারণ মানুষের উপস্থিতিতে রেড রোডে স্বাধীনতা দিবস (Independence Day) উদযাপন। দু-বছর পরে হওয়া এই অনুষ্ঠানে পুলিশ মেমোরিয়ালে শ্রদ্ধা জানিয়ে রেড রোডে জাতীয় পতাকা উত্তোলন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamat
সাধারণ মানুষের উপস্থিতিতে রেড রোডে স্বাধীনতা দিবস (Independence Day) উদযাপন। দু-বছর পরে হওয়া এই অনুষ্ঠানে পুলিশ মেমোরিয়ালে শ্রদ্ধা জানিয়ে রেড রোডে জাতীয় পতাকা উত্তোলন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata banerjee)। মুখ্যমন্ত্রীকে সেখানে গার্ড অফ অনার দেওয়া হয়। পাশাপাশি হেলিকপ্টার থেকে পুষ্প বৃষ্টিও করা হয়। ছিল ট্যাবলো প্রদর্শনী। মুখ্যমন্ত্রীকে সেখানে আদিবাসী নৃত্যশিল্পীদের সঙ্গে পা মেলাতে দেখা যায়।
|
স্বাধীনতা দিবসে মুখ্যমন্ত্রীর টুইট
স্বাধীনতা দিবসে টুইট করে মুখ্যমন্ত্রী পূর্বপুরুষদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেছেন, তাঁরাই দেশকে স্বাধীনতার দিকে পরিচালিত করেছিলেন। তিনি বলেছেন, দেশের জনগণকে অবশ্যই তাঁদের পবিত্র উত্তরাধিকার রক্ষা করতে হবে এবং গণতান্ত্রিক মূল্যবোধ ও জনগণের অধিকারের মর্যাদা অখু্ণ্ণ রাখতে হবে।
ভবিষ্যত প্রজন্মের আশা আকাঙ্খাকে হৃদয়ে রাখার কথাও বলেছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি সব দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন তিনি।
West Bengal CM Mamata Banerjee hoists the national flag in Kolkata#IndependenceDay #IndiaAt75 pic.twitter.com/yEcVI5aUbb
— ANI (@ANI) August 15, 2022
রেড রোডে কুচকাওয়াজ
পুলিশ মেমোরিয়ালে শ্রদ্ধা জানিয়ে এদিনের অনুষ্ঠান শুরু করেন মুখ্যমন্ত্রী। অনুষ্ঠানে পুলিশ আধিকারিকদের পদ তুলে দেন মুখ্যমন্ত্রী।মুখ্যমন্ত্রী পুলিশ পদক তুলে দেন ডিজিপি মনোজ মালব্য, আর রাজশেখরণ এবং প্রবীণ ত্রিপাঠীকে। উল্লেখযোগ্য কাজের জন্য স্বীকৃতি দেওয়া হয় অলোক রাজোরিয়া, রশিদ মুনির খান, আভারু রবীন্দ্রনাথ, রাজেশ কুমার, রূপেশ কুমার, আকাশ মাধারিয়া, জয়িতা বসুএবং কামনাশিস সেনকে।

মুখ্যমন্ত্রীর স্তোত্র পাঠ
এদিন ট্যাবলো প্রদর্শনীর সময় মুখ্যমন্ত্রী গলায় স্তোত্র পাঠ শোনা যায়। পতাকা উত্তোলনের সময় আকাশ থেকে হেলিকপ্টার পুষ্প বৃষ্টি করে। হয় বর্ণাঢ্য কুচকাওয়াজ। এদিন লক্ষ্মীর ভাণ্ডারের মতো রাজ্যের বিভিন্ন সফল প্রকল্পের সঙ্গে ছিল দুর্গাপুজোর কুচকাওয়াজও।
মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে থেকে অভিবাদন গ্রহণ করেন।
|
আদিবাসী নৃত্য শিল্পীদের সঙ্গে মুখ্যমন্ত্রী
এদিন রেডরোডে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে সব থেকে বড় বিষয় ছিল আদিবাসী নৃত্যে মুখ্যমন্ত্রী পা মেলনো। আদিবাসী নৃত্য পরিবেশনের সময় মাদলের তালে নৃত্য শিল্পীদের গাত ধরে তাল মেলান মমতা বন্দ্যোপাধ্যায়। একটা সময়ে মুখ্যমন্ত্রী পাশে চলে যানমন্ত্রী বিরবাহা হাঁসদাও। আদিবাসী সংস্কৃতিকে সম্মান জানাতেই মুখ্যমন্ত্রী মঞ্চ থেকে সোজা নেমে আসেন রেডরোডে। বেশ কিছুক্ষণ নৃত্যের তালে তাল মিলিয়ে মুখ্যমন্ত্রী ফিরে যান মঞ্চে। সব মিলিয়ে দুবছর পরে রেড রোডের অনুষ্ঠান ছিল জমজমাট।
-
ভোটের আগে প্রশাসনে রদবদলের ঝড়, পদমর্যাদা খর্ব করার অভিযোগে ডব্লিউবিসিএস মহলে ক্ষোভ -
রাম নবমীতে শান্তির বার্তা ও শুভেচ্ছা মমতার, উৎসব ঘিরে রাজ্যজুড়ে কড়া নজরদারি -
বীরভূমে মঞ্চে তোপ মমতার, ভোটাধিকার নিয়ে কড়া বার্তা বিজেপিকে -
রাজ্য রাজনীতিতে নতুন ঝড়, শনিবার অমিত শাহের হাতে প্রকাশ পেতে চলেছে বিজেপির তৈরি চার্জশিট -
বিবেচনাধীন ভোটারদের নিষ্পত্তিতে গতি, আজই আসছে দ্বিতীয় অতিরিক্ত তালিকা -
বকেয়া ডিএ দ্রুত পরিশোধে তৎপর রাজ্য, সপ্তাহান্তে ছুটি বাতিল -
মুখ্যমন্ত্রীকে নিয়ে আপত্তিকর ভিডিয়ো ছড়ানোয় তৎপর পুলিশ, শেক্সপিয়র সরণিতে এফআইআর -
'বাংলায় উৎপাদিত রান্নার গ্যাস যেন বাইরে না যায়'! অন্ডাল যাওয়ার আগে কেন্দ্রকে কড়া হুঁশিয়ারি মমতার, আর কী বললেন? -
হামলা যতই বাড়ুক, জয় তৃণমূলেরই, পাণ্ডবেশ্বরে আক্রমণাত্মক মমতা -
ইরান-আমেরিকা সংঘাতে নতুন মোড়! যুদ্ধ কী থামার পথে? 'বড় উপহার' নিয়ে নতুন দাবি ট্রাম্পের, জল্পনা তুঙ্গে -
ফের কালবৈশাখীর ছোঁয়া! ঝড় বৃষ্টিতে ভিজবে কলকাতা সহ গোটা বাংলা -
রামনবমীর শোভাযাত্রায় হাইকোর্টের সবুজ সংকেত, তবে মানতে হবে কড়া শর্ত











Click it and Unblock the Notifications